সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরের রাস্তা বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। বুধবার খাস কলকাতায় (Kolkata) গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুরকর্মীর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেপ্তার হয়েছে গাড়ির চালক। ঘাতক গাড়িটিকেও আটক করা হয়েছে।
কলকাতা পুরসভার (KMC) ৯২ নম্বর ওয়ার্ডের রাস্তায় একটি কলের কাজ করছিলেন ওই পুরকর্মী। সেই সময় দ্রুতগতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ওই কর্মীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তপাতের জেরেই তাঁর মৃত্যু হয় বলে খবর।
[আরও পড়ুন: ‘পেট্রোপণ্যে ভ্যাট না কমানো রাজ্যবাসীর সঙ্গে অন্যায়’, বাংলা-সহ বিরোধী রাজ্যগুলিকে তোপ মোদির]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুরকর্মীর নাম লক্ষ্মীকান্ত মণ্ডল। তিন মাস পরেই তাঁর অবসর নেওয়ার কথা। তবে অবসর নেওয়ার আগেই গাড়ির ধাক্কায় অকালমৃত্যু হল তাঁর। এই ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হয়েছে গাড়িটি।
প্রসঙ্গত, কয়েন দিন আগে সেক্টর ফাইভে (Sector V) পথ দুর্ঘটনা ঘটে। পথেই প্রাণ যায় এক স্কুটি চালকের। স্কুলবাস চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। নিহত লাল্টু বৈদ্য হাওড়ার সালকিয়ার বাসিন্দা। স্কুটিতে চড়েই নিত্যদিন যাতায়াত করতেন তিনি। ব্যতিক্রম হয়নি বুধবার সকালেও। এদিন স্কুটিতে চড়ে লাল্টু সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি স্কুলবাস বেপরোয়া গতিতে আসছিল। বাসটি ওই স্কুটিচালককে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান লাল্টু। সেই সময় তাঁর উপর দিয়ে চলে যায় স্কুলবাসটি। পরিস্থিতি বেগতিক বুঝে আরও দ্রুত বেগে স্কুলবাস চালিয়ে ঘটনাস্থল ছাড়ে চালক।
[আরও পড়ুন: হাই কোর্টকে ভুল পথে চালনা! আইসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ, মামলা গেল CID’র হাতে]
সর্বশেষ খবর
-
কম্বলের নিচে খুনসুটির মাঝেই রাজবীরকে লাথি নন্দিনীর, সৃজলার সঙ্গেও তুমুল ঝগড়া
-
কেন্দ্রের কাছে অবশেষে নতিস্বীকার! আপত্তিকর কনটেন্টে প্রশাসনিক ‘নজরদারি’তে সায় মেটার
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের