অর্ণব আইচ: ‘অশালীন আচরণ’-এর প্রতিবাদ। তাই নিয়েই দুই এলাকার মধ্যে সংঘর্ষ। নববর্ষে ঘটনাটি ঘটল পূর্ব কলকাতার ট্যাংরায়। সংঘর্ষের জেরে কয়েকটি বাড়িও ভাঙচুর হয় বলে অভিযোগ। চারজন মহিলা আহত হন। এই ঘটনায় এক তরুণীর পালটা অভিযোগ, রাস্তার উপর তাঁকে ইভটিজিং করা হয়। এর জেরে রবিবার দুপুরে ট্যাংরায় উত্তেজনা ছড়ায়।
[নববর্ষের সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র টিটাগড়, গুলিবিদ্ধ ১]
এদিকে, পশ্চিম বন্দর থানা এলাকার বাসিন্দা এক যুবতীর অভিযোগ, তাঁর বাড়ির কাছেই রাজেশ নামে এক যুবক তাঁর শ্লীলতাহানি করে। ঘটনাটি ঘিরে ওই এলাকার আলগারা মজদুর লেনে চাঞ্চল্য সৃষ্টি হয়। অন্যদিকে, উত্তর কলকাতার কাশীপুরের কে সি রোডের বাসিন্দা এক বৃদ্ধ গোলাম মহম্মদের অভিযোগ, ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী হাফিজুল তার দুই সঙ্গী চিন্টু ও লতিফকে নিয়ে তাঁর উপর হামলা চালায়। তিনি আহত হন। এই ঘটনায় হাফিজুল, চিন্টু ও লতিফকে পুলিশ গ্রেপ্তার করেছে।
[শুভব্রত কাণ্ডে ব্যাংকের কাছ থেকে নথি তলব পুলিশের, জেরা পদস্থ ব্যাংক কর্তাকে]
পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে ট্যাংরার অটল সুর রোডে একটি ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন এক তরুণ ও তাঁর বান্ধবী। ওই তরুণ ও তরুণী পাশেই নতুনপাড়ায় থাকেন। ওই ক্লাবের কয়েকজন সদস্যের অভিযোগ, ক্লাবের সামনেই দু’জন অশালীন আচরণ করছিলেন। ক্লাবের সদস্যরা তার প্রতিবাদ করে উঠলে দু’জন মিলে পালটা তর্ক শুরু করেন। দু’জনের পালটা অভিযোগ, বচসার জেরে ক্লাবের সদস্যরা তাঁদের মারধর করেন। ওই তরুণীকে রাস্তাতেই কটূক্তি ও ইভটিজিং করা হয়। ওই তরুণ ও তরুণী নতুনপাড়ায় ফিরে যাওয়ার কিছুক্ষণ পর ওই অঞ্চল থেকে জনা কুড়ি যুবক এসে গোলমাল শুরু করে। অভিযোগ, তারা ওই ক্লাব ও লাগোয়া বাড়িগুলির দিকে ইটবৃষ্টি শুরু করে। এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, বোমাও ছোড়া হয়। যদিও পুলিশ জানিয়েছে, বোমার টুকরো উদ্ধার হয়নি। ইটবৃষ্টির ফলে ওই ক্লাব ও আশপাশের কয়েকটি বাড়ির কাচ ভাঙে। এলাকার কয়েকজনকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। তার ফলে চারজন মহিলা আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই এলাকার বাসিন্দারা লাঠি ও রড নিয়ে নতুনপাড়ার ছেলেদের তাড়া করেন। তারা পালিয়েও যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ট্যাংরা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবস্থা আয়ত্তে আসে। দুই এলাকার বাসিন্দাদেরই জেরা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত