Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

বৃদ্ধ দম্পতির অসুস্থতার সুযোগ নিয়ে সর্বস্ব লুট, ধৃত আয়া

মাসখানেক ধরে কাজ করছিল ওই আয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৯, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৯, ১২:৫২

options
link
বৃদ্ধ দম্পতির অসুস্থতার সুযোগ নিয়ে সর্বস্ব লুট, ধৃত আয়া zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: অসুস্থ বৃদ্ধ দম্পতি ভরসা করতেন বাড়িতে থাকা আয়াকে। সেই আয়াই যে হাত সাফাই করে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেবে তা তাঁরা ভাবতেও পারেননি। অবশেষে পুলিশ বৃদ্ধ দম্পতির কাছে থাকা সেই আয়াকে গ্রেপ্তার করলে পুরো বিষয়টি সামনে আসে। হতবাক হয়ে যান ওই দম্পতিও। ঘটনাটি ঘটেছে মানিকতলার বাগমারিতে।

সঞ্জয় চৌধুরি ও তাঁর বৃদ্ধা স্ত্রী থাকেন ৬৮ নম্বর বাগমারিতে। কিছুদিন আগে তাঁরা এক আত্মীয়ের অনুষ্ঠান বাড়িতে যেতে গিয়ে আলমারি খুলে দেখেন নগদ টাকা ও সোনার গয়না উধাও। ঘটনার পরই ওই বৃদ্ধ দম্পতি মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই অসুস্থ বৃদ্ধ দম্পতির বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না চুরি করেছেন তাঁদেরই বিশ্বস্ত আয়া মীরা হাজারি। বুধবার রাতে বাগুইআটি থেকে ওই আয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দোষী প্রমাণিত হলে শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর]

পুলিশ আরও জানতে পারে বৃদ্ধ দম্পতির অসুস্থতার সুযোগকেই কাজে লাগায় ওই আয়া। দিনের পর দিন একটু একটু করে নগদ টাকা ও দামি সোনার গয়না সরাতে থাকে সে। মাসখানেক ধরে কাজ করেছে সে। কয়েক লক্ষ নগদ টাকা ও গয়না ওই আয়ার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। নিজেদের আয়াকে বিশ্বাস করেছিলেন অসহায় অসুস্থ ওই বৃদ্ধ দম্পতি। সেই বিশ্বাসকে কাজে লাগিয়েই ঘরের আলমারির চাবির সন্ধান পেয়ে যায় ওই আয়া। এর পিছনে বড় কোনও চক্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ধরনের ঘটনায় শহরে অসহায় বৃদ্ধ দম্পতিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে বৃদ্ধ-বৃদ্ধাদের অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের নিঃস্ব করে চলে যাচ্ছে এমন সুযোগসন্ধানীরা। এমন বৃদ্ধ দম্পতিদের নিরাপত্তাহীনতা দূর করতে নানারকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন আয়া সেন্টার থেকে আয়া বাড়িতে নিয়োগ করার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্তারা। যাতে চুরির মতো কোনও ঘটনা ঘটলে সহজেই তাদের চিহ্নিত করা যায়। আয়াদের সম্পর্কে যাবতীয় তথ্য স্থানীয় থানায় দিয়ে আসার পরামর্শও দেন পুলিশ কর্তারা। বৃদ্ধ দম্পতিদের অসহায় অবস্থা দূর করতেই পুলিশের তরফে এই ধরনের পরামর্শ একাধিকবার দেওয়া হচ্ছে।

[রাম নবমীর শোভাযাত্রায় বাধা দিলে ফল ভুগতে হবে সরকারকে: দিলীপ ঘোষ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.