সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্গদানে নয়া ইতিহাস গড়ল কলকাতা৷ পূর্বভারতে এই প্রথম বেঙ্গালুরু থেকে আকাশপথে কলকাতায় আনা হল মৃত যুবকের হৃদপিণ্ড৷ প্রায় এক হাজার ৬৯৭ কিলোমিটার পথ পেরিয়ে বিশেষ বিমানে আনা হল বিশেষজ্ঞ চিকিৎকদের৷ সোমবার অফিস টাইমের চাপ এড়িয়ে বিমানবন্দর থেকে বাইপাসের আনন্দপুর পর্যন্ত গ্রিন করিডোরের ব্যবস্থা করে নয়া নজির গড়ল বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশ৷ মাত্র ১৮ মিনিটে বিমানবন্দ থেকে আনন্দপুর হাসপাতালে হৃদপিণ্ড নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ শুরু হয়েছে অস্ত্রোপচারের কাজ৷
জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে চেন্নাইয়ের স্পর্শ হাসপাতালে ভরতি হন বরুণ ডিকে৷ গত ১৯ মে তিনি ওই হাসপাতালে ভরতি হন৷ রবিবার ব্রেন ডেথের কথা জানান চিকিৎসকরা৷ এরপরই বরুণের পরিবারের তরফে অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করা হয়৷ শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া৷ ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ফোর্টিস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে৷ বরুণের শরীরের নমুনার সঙ্গে কলকাতা ফোর্টিস হাসপাতালে ভরতি থাকা এক রোগীর মিল পাওয়া যায়৷
[সিভিক ভলানটিয়ার খুনের ঘটনায় নয়া মোড়, অবশেষে গ্রেপ্তার স্বামী]
হাসপাতাল সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা দিলচাঁদ সিং হার্টের সমস্যায় ভুগছিলেন৷ দিলচাঁদের হৃদপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজনও ছিল৷ এদিন দিলচাঁদের শারীরিক পরীক্ষার পর দেখা যায়, বরুণের হৃদপিণ্ড গ্রহণ করতে পারবে ঝাড়খণ্ডের ওই বাসিন্দা৷ ৩০ জনের দল অস্ত্রোপচার করবে৷ এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি চেন্নাই ফোর্টিসের সঙ্গে যোগাযোগ করা হয়৷ শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের কাজ৷ বেঙ্গালুরু থেকে ডাক্তার উড়িয়ে এনে বরুণের দেহ থেকে তুলে নেওয়া হয় হৃদপিণ্ডটি৷ সেটিকেই কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়৷ সঙ্গে বিশেষ বিমানে বেঙ্গালুরুর বিশেষজ্ঞ ডাক্তারদেও আনার হয় কলকতায়৷
চেন্নাই থেকে কলকাতা বিমানবন্দর ও পরে সেখান থেকে কলকাতা ফোর্টিস পর্যন্ত কয়েক কিলোমিটার পথে গ্রিন করিডোরের ব্যবস্থা করে বিধাননগর পুলিশ ও কলকাতা পুলিশ৷ কলকাতা বিমানবন্দর থেকে উল্টোডাঙ্গা হয়ে বাইপাসের ধারে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়৷ পূর্বভারতে প্রথম প্রায় এক হাজার ৬৯৭ কিলোমিটার পথ পেরিয়ে হৃদপিণ্ড আকাশ পথে উড়িয়ে আনার হল, তাও এক সাধারণ রোগীর জন্য৷ গোটা এই কর্মকাণ্ডের পেছনে রাজ্য সরকার ও অঙ্গ-প্রতিস্থাপন সংস্থার যৌথ উদ্যোগে চলছে বলে জানা গিয়েছে৷
[দোকানে ঢুকে যুবতীকে দেখে গোপনাঙ্গ প্রদর্শন, গ্রেপ্তার অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা