Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Kolkata doctor

মৃত্যুর পরও তিনজনকে নবজীবন! প্রয়াত ডা. সংযুক্তা শ্যাম রায়কে কুর্নিশ চিকিৎসকদের

চিকিৎসকের অঙ্গে কারা কারা নবজীবন পেলেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২২, ২১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২২, ২১:১৭

options
link
মৃত্যুর পরও তিনজনকে নবজীবন! প্রয়াত ডা. সংযুক্তা শ্যাম রায়কে কুর্নিশ চিকিৎসকদের zoom

স্টাফ রিপোর্টার: তাঁর হাতযশে বহু অস্ত্রোপচার সফল হয়েছে। পুনর্জীবন পেয়েছেন বহু মানুষ। ব্রেন অপারেশনের ক্ষেত্রেও সার্জেনদের ‘অটোমেটিক চয়েস’ হয়ে উঠেছিলেন অ্যানেস্থেশিষ্ট ডা. সংযুক্তা শ্যাম রায় (Dr Sanjukta Shyam Roy)। মৃত্যুর পরও তিনি পুনর্জীবন দিলেন তিনজনকে। ‘ব্রেন ডেথ’ (Brain Death) হওয়া সংযুক্তার কিডনি, লিভার প্রতিস্থাপিত হল তিনজনের শরীরে। প্রতিস্থাপনের পর তাঁরা প্রত্যেকেই সুস্থ আছেন। বুধবার সকালে একে একে বিভিন্ন হাসপাতাল থেকে প্রতিনিধিদল আসেন অ্যাপোলোতে। প্রথমে লিভার সংগ্রহ করা হয়, তারপর ধাপে ধাপে দু’টি কিডনি ও কর্নিয়া।

বুধবার সকালে চেন্নাই থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল আসে। তারা সংযুক্তার লিভার প্রতিস্থাপন করেন ৬১ বছরের এক বয়স্ক ব্যক্তির দেহে। সূত্রের খবর, ওই রোগী কলকাতার বাসিন্দা। লিভার প্রতিস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। প্রতিস্থাপনের পর ওই ব্যাক্তি চিকিৎসদের তীক্ষ্ণ পর্যবেক্ষণে আছেন। প্রতিস্থাপন সফল হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুর পরও তিনজনকে নতুন জীবন, অঙ্গদানে নজির শহরের চিকিৎসকের]

৪১ বছরের সংযুক্তার একটি কিডনি চলে যায় এসএসকেএম হাসপাতালে (SSKM)। অপরটি দমদমের একটি বেসরকারি হাসপাতালে। দমদমের ওই বেসরকারি হাসপাতালে ৫১ বছরের এক মহিলার দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়। কিডনি প্রতিস্থাপনের পর রোগী ভাল আছেন। প্রতিস্থাপনকারী নেফ্রোলজিস্ট ডা প্রতিম সেনগুপ্ত (Pratim Sengupta) বলেন, ‘‘সংযুক্তার স্বামী ও তাঁর আত্মীয়রা যে নজির তৈরি করলেন তাকে কুর্নিশ করি। বেঁচে থেকে যেমন অগণিত রোগীর জীবন বাচিয়েছেন। মৃত্যুর পরে আরও তিনজনের জীবনদান করলেন। চিকিৎসক এইভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবেন”। এদিকে এসএসকেএম হাসপাতালে বছর তেত্রিশের এক যুবকের দেহে দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। সেই যুবকও ভালো আছে বলে এসএসকেএম সূত্রে খবর।

[আরও পড়ুন: ইদের রাতে তিলজলায় পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মদ্যপ যুবকের, খুন নাকি দুর্ঘটনা?]

এদিন দুপুরের পর প্রয়াত চিকিৎসকের দুই চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়। বেসরকারি আই ব্যাংকের তরফে ডা সমর বসাক জানিয়েছেন, “কর্নিয়া সংগ্রহের পর সেগুলি পরীক্ষার পর সংরক্ষণ করা হবে।” সমরবাবুরও বক্তব্য, “সমাজ অনেকটাই বদলে যেতে পারে ডা সংযুক্তার পরিবার এমন শোকের সময় যে সিদ্ধান্ত নিল।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.