অর্ণব আইচ: নাবালিকাকে যৌন নিগ্রহ করে পালানোর চেষ্টা করছিল মদ্যপ যুবক। হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সোমবার রাতে ঘটনাটি ঘটে শহর কলকাতার ওয়াটগঞ্জ থানা এলাকায়। ধৃত যুবকের নাম মহম্মদ শফিক।
এদিন রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ওয়াটগঞ্জ স্ট্রিট চত্বরে। সেখানকারই বাসিন্দা ওই যুবক। অভিযোগ, স্থানীয় এক নাবালিকার যৌন নিগ্রহ করে সে। বিষয়টি জানাজানি হতেই ট্যাক্সি ধরে পালানোর চেষ্টা করে। কিন্তু খিদিরপুর মোড় থেকে তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় ওয়াটগঞ্জ থানায়। ভোর সাড়ে তিনটে নাগাদ পুলিশ শফিককে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
[সরকারি ডিপোতে থাকবে বেসরকারি বাসও, যানজট এড়াতে পদক্ষেপ পরিবহণ দপ্তরের]
প্রসঙ্গত, কিছুদিন আগেই লেক থানা এলাকার গোবিন্দপুর রোডের কাছে দুই বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে দুই প্রৌঢ়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায়, দুই প্রৌঢ়ের বয়স যথাক্রমে ৫৬ ও ৬০। একজন স্থানীয় একটি আবাসনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। অন্যজন রঙের মিস্ত্রি। দু’জনেই একে অন্যের পরিচিত। নিরপত্তারক্ষীর সঙ্গে দেখা করার জন্যই ওই আবাসনে নিয়মিত যাতায়ত করত রঙের মিস্ত্রি। সেখানেই এক স্বেচ্ছাসেবী সংস্থায় পড়তে যেত ১০ ও ১২ বছরের ওই দুই বালিকা। এর মধ্যেই এক বালিকার গালে শিক্ষিকা কামড়ের দাগ দেখতে পান। সেই সূত্রেই নিগ্রহের কথা প্রকাশ্যে আসে।জানা যায় মুখ বন্ধ রাখার জন্য লজেন্স ও টাকাও দেওয়া হত নাবালিকাদের। সোমবারের ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।
[ভোট হোক উৎসবের মেজাজে, শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!