সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিন সেলিব্রেশনে এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন শহরের এক তরুণী৷ সঙ্গে ছিলেন তাঁর পরিবারের লোকজনই৷ কিন্তু তখন কে জানত, আনন্দের মুহূর্ত বদলে যাবে বিতর্কে! রেস্তরাঁয় এক ব্যক্তির ব্যবহারের প্রতিবাদ করায় শেষমেশ তাঁকেই বেরিয়ে যেতে হল৷
বিজয়া দাস নামে ওই মহিলা খেতে গিয়েছিলেন নামকরা এক রেস্তরাঁয়৷ সঙ্গে ছিলেন তাঁর মা, বাবা ও ভাই৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোলযোগের সূত্রপাত৷ বিজয়া খেয়াল করেন, এক ব্যক্তি ক্রমাগত তাঁর দিকে তাকিয়ে আছে৷ প্রথমে ব্যাপারটিকে পাত্তা দেননি বিজয়া৷ লোকটি প্রচুর মদ্যপানও করছিল৷ বিজয়ার কথায়, অত্যন্ত বাজেভাবে ওই ব্যক্তি তাঁকে দেখছিল৷ একসময় বিরক্ত হয়ে বাবাকে সামনে বসতে বলেন বিজয়া৷ কিন্তু তাতেও সুরাহা হয়নি৷ একইভাবে তাঁর দিকে তাকিয়ে থাকেন ওই ব্যক্তি৷ বিজয়া খেয়াল করে দেখেন, অন্যান্য মহিলাদের দিকেও ওইভাবে কুনজরে দেখছেন৷ একসময় সব সহ্যের বাঁধ ভাঙে৷ ওই ব্যক্তির উপর চিৎকার করে ওঠেন তিনি৷ কিন্তু তখনই পালাবদল৷ লোকটি ভান করেন, যেন তিনি কিছু করছেনই না৷ কিছু জানেনই না৷ এরপর বিজয়া মহিলা পুলিশের সাহায্য চান৷ এসবেরই মধ্যেই বেরিয়ে আসেন রেস্তরাঁর ম্যানেজার৷ সমস্যার সমাধানে ওই ব্যক্তিতে কিছুই বলেননি তিনি৷ বরং বিজয়াদেরই রেস্তরাঁ ছেড়ে চলে যেতে বলেন৷ কারণ জানতে চাইলে তিনি বলেন, ওই ব্যক্তিকে কীভাবে চলে যেতে বলবেন৷ তার থেকে তাঁদের চলে যাওয়াই ভাল৷
এ কথা সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত বলেন বিজয়া৷ তারপরই প্রতিবাদের ঝড় ওঠে৷ বছরশেষের এই ঘটনা যেন ফিরিয়ে আনল মোক্যাম্বোর স্মৃতি৷
সর্বশেষ খবর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও
-
রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের
-
এবার তৃণমূলের দল ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির
-
পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, ‘অবৈধ নির্মাণে বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর
-
জয়ের হ্যাটট্রিকের নায়ক, উত্তরপ্রদেশ জিততে বিজেপির ভরসা ‘নীরব চাণক্য’