সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনমের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার ৪। ভাইজ্যাগের (Vizag Hostel) হস্টেলের মালকিন-সহ ধৃত ৪ অভিযুক্ত। শুক্রবার ভাইজ্যাগ সিটি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাধনা হস্টেলের মালকিন সূর্য কুমারী, ওই হস্টেলের ওয়ার্ডেন গন্নু কুমারী, আকাশ বাইজুর (Akash Byju’s) বিশাখাপত্তনম (Visakhapatnam) ব্রাঞ্চের আধিকারিক গঙ্গুমাল্লা নাগা ভেঙ্কট দুর্গা রবিকান্ত এবং গুন্ডু রাজেশ্বর রাও।
প্রসঙ্গত, নিট (NEET) পরীক্ষার প্রস্তুতির জন্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পড়তে যান টালিগঞ্জের নেতাজি নগরের বাসিন্দা এক নাবালিকা। সেখানেই গত ১৪ জুলাই সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন তিনি! ১৬ জুলাই মৃত্যু হয় ওই নাবালিকার। তারপরেই ওঠে প্রশ্ন। নাবালিকার পরিবার দাবি করে, ”তাঁদের মেয়েকে খুন করা হয়েছে ।” আদালতের দ্বারস্থ হয় পরিবার।
[আরও পড়ুন: ১২ বছরের কিশোরীর শরীরে সিগারেটের ছ্যাঁকা, গরম তাওয়া দিয়ে মারধর! কাঠগড়ায় দম্পতি]
অবশেষে ওই ঘটনায় প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ। তা নিয়েও দানা বাঁধে রহস্য। অবশেষে এই ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় গ্রেপ্তার করা হয় ওই ৪ অভিযুক্তকে। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এমন জানিয়েছে ওই নাবালিকার পরিবার। মৃত ওই নাবালিকার (Tollygunj) বাবার দাবি, ”আমরা লড়াই চালিয়ে যাব। যতক্ষণ না এর সঠিক বিচার হচ্ছে।”
[আরও পড়ুন: ভিডিও শুট করে ইউটিউবে আপলোডের টোপ! রিসর্টে ডেকে উঠতি মডেলকে ‘গণধর্ষণ’]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক