অর্ণব আইচ: রাতের শহরে ভয়ংকর কাণ্ড। বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কোপ দুষ্কৃতীদের।
একাধিক কোপে প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় ছুট আহত ব্যক্তির। পুলিশের গাড়ি উদ্ধার করেছে তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকায়।
আহত ব্যক্তির নাম রতন লাল। বয়স ৬৫। বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে ১২টা নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার নোনাপুকুর ট্রাম ডিপোর রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তিন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। বৃদ্ধার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। প্রতিরোধ করেন বৃদ্ধ। ধাক্কাধাক্কি শুরু হয়। তাতে রাস্তায় পড়ে যান বৃদ্ধ। অভিযোগ, তারপরই রতনকে ভোজালির একাধিক কোপ মারে দুষ্কৃতীরা। প্রাণ ভয়ে রক্তাক্ত অবস্থায় ছুট লাগান বৃদ্ধ। পিছনে ধাওয়া করে দুষ্কৃতীরা।
নোনাপুকুর থেকে মল্লিকবাজার ক্রসিং এলাকায় আসেন বৃদ্ধ। সেখানে ছিল পুলিশ ভ্যান। পুলিশকে সব কথা জানান বৃদ্ধ। এদিকে পুলিশ দেখে আর পিছু করেনি দুষ্কৃতীরা। পালিয়ে যায় তারা। এদিকে আহত রতনকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করেছে পুলিশ। সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। খুন চেষ্টা ও ছিনতাইয়ের চেষ্টার মামলা রুজু করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী