কৃষ্ণকুমার দাস: রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর৷ জলছবি সরেজমিনে খতিয়ে দেখতে পথে নামলেন দুই মেয়র৷ মোমিনপুরের পরিস্থিতি দেখলেন মেয়র ফিরহাদ হাকিম৷ আর ভারী বৃষ্টি না হলে দুপুরের মধ্যেই এলাকার জল নেমে যাবে বলেই জানান তিনি৷ এদিকে, জলমগ্ন চিনার পার্কও ঘুরে দেখেন বিধানগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী৷
[আরও পড়ুন: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, ব্যাহত সড়ক ও রেল পরিষেবা]
বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তার উপর ভরা শ্রাবণে এখন সক্রিয় মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় শুক্রবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গে একাধিক জেলা৷ জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্ত৷ কোথাও হাঁটু আবার কোথাও গোড়ালি ডোবা জল৷ যার জেরে ক্রমশই কমছে যানচলাচলের গতি৷ গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েছেন আমজনতা৷ সাধারণ মানুষের দুর্ভোগের ছবি সরেজমিনে খতিয়ে দেখলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ মোমিনপুর-সহ জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি৷ মেয়র বলেন, ‘‘সমস্ত পাম্পিং স্টেশনগুলি কাজ করছে৷ জোয়ারের সময় লকগেটে জলের পরিমাণ বেড়ে যায়৷ তাই জলমগ্ন হয়ে যাচ্ছে চতুর্দিক৷ তবে বৃষ্টির পরিমাণ কমলে খুব তাড়াতাড়ি শহরতলির রাস্তা থেকে জল নেমে যাবে৷’’
দেখুন ভিডিও:
এছাড়াও আবহাওয়ার পরিস্থিতিতে নজর রেখেছে নবান্ন৷ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দফায় দফায় চলছে আলোচনা৷ ইতিমধ্যেই জেলা প্রশাসনকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দল৷ নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি৷ খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ নম্বরটি হল (০৩৩)২২৫৩-৫১৮৫৷
[আরও পড়ুন: বৃষ্টির সঙ্গে বজ্রপাত? প্রাণহানি এড়াতে মেনে চলুন বিশেষজ্ঞের টিপস]
সল্টলেকের অবস্থাও প্রায় একইরকম৷ জলের নিচে চলে গিয়েছে অধিকাংশ রাস্তা৷ সেক্টর ফাইভ, চিনার পার্ক-সহ একাধিক রাস্তা জলমগ্ন৷ বিধাননগরের সদ্য নির্বাচিত মেয়র কৃষ্ণা চক্রবর্তী এদিন চিনার পার্ক এলাকা ঘুরে দেখেন৷ অন্যান্য বছরের তুলনায় অনেক কম জল ওই এলাকায় জমেছে বলেই জানান তিনি৷ খুব শীঘ্রই এলাকার জলছবি বদলের চেষ্টা করা হচ্ছে বলেই আশ্বাস বিধাননগরের মেয়রের৷
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী