Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

মেয়রের নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট, লালবাজারের দ্বারস্থ শোভন চট্টোপাধ্যায়

ভুয়ো ফোন নম্বর ব্যবহার করে রমরমিয়ে চলছে অ্যাকাউন্ট, অভিযোগ মেয়রের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৯, ১৬:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৯, ১৬:২৮

options
link
মেয়রের নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট, লালবাজারের দ্বারস্থ শোভন চট্টোপাধ্যায় zoom
ছবি: ফাইল
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়রের নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট খুলে নিয়মিত কাজের অভিযোগ উঠল। ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। নিজেই জয়েন্ট সিপি ক্রাইমের সঙ্গে দেখা করে হাতে হাতে অভিয়োগপত্র জমা দেন। শুধু অভিযোগপত্রই নয়। তদন্তকারী আধিকারিকদের একটি ফোন নম্বরও দিয়েছেন মেয়র। অভিযোগ, এই ফোন নম্বর ওই ভুয়ো অ্যাকাউন্টে ব্যবহার করা হচ্ছে। মেয়রের থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখা।

[লাগাতার আন্দোলনের কৌশল বিজেপির, দুপুরে ধর্মতলায় অনশনে কৈলাসরা]

অভিযোগ, শুধু ভুয়ো জিএসটি অ্যাকাউন্টই নয়। তার সঙ্গে ভুয়ো ইমেলও তৈরি হয়েছে মেয়রের নামে। সঙ্গে ওই ভুয়ো ফোন নম্বর। মেয়রের ফোন নম্বর বলে যা চালানো হচ্ছে। রীতিমতো চালু রয়েছে ওই অ্যাকাউন্ট। কাজকর্মও চলছে পুরোদমে। এমনই অভিযোগ করেছেন মেয়র শোভনবাবু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

528606c5-2141-4446-a293-b981efc16812

এই প্রসঙ্গে তিনি জানান, সরকারি পদে থাকার জন্য প্রতিদিন বিভিন্ন কাগজপত্রে তাঁকে সই করতে। কাজের চাপে কখন কোন কাগজে সই করছেন, সবসময় খেয়ালও থাকে না। এরই মধ্যে কেউ যদি অসাধু উপায়ে তার সই সংগ্রহ করে রেখে এসব ভুয়ো অ্যাকাউন্ট খোলে তাহলে তিনি কিছুতেই তাকে চিহ্নিত করতে পারবেন না। তবে কে কীভাবে কোন উদ্দেশ্যে এই কাজ করেছে তা স্পষ্ট নয়।

জানা গিয়েছে, ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইম শাখা অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে। পাশাপাশি যুগ্ম কমিশনারের (অপরাধ দমন) সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছেন শোভনবাবু। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৬৫-সহ মোট তিন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। মেয়রের থেকে পাওয়া ফোন নম্বরটির টাওয়ার লোকেশন যাচাইয়ে চেষ্টা হচ্ছে। সংশ্লিষ্ট মোবাইল সংস্থাকে দিয়ে ফোন নম্বরের মালিককে খুঁজে বের করা হবে। নাম পাওয়া গেলে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

[চেকিংয়ের আতঙ্কে ব্যাগ ফেলে দৌড় যাত্রীর, হাওড়া স্টেশনে বোমাতঙ্ক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.