Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্ল্যাকমেল করে ভুল কাগজে সই করানো হচ্ছে, পালটা দাবি মেয়রের

মেয়রের অভিযোগের ভিত্তিতে রত্না চট্টোপাধ্যায়কে আটক করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৮, ১১:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৮, ১১:০৮

options
link
ব্ল্যাকমেল করে ভুল কাগজে সই করানো হচ্ছে, পালটা দাবি মেয়রের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা হচ্ছে তা কাঙ্ক্ষিত নয়। মেয়ের ভিসায় সই নয়। ব্ল্যাকমেল করে তাঁকে ভুল কাগজে সই করানো হচ্ছে। স্ত্রীর ধরনার প্রেক্ষিতে এবার পালটা দাবি মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। এদিন ক্ষুব্ধ মেয়র বলেন, আমার মতো অবস্থা যেন আমার অতিবড় শত্রুরও না হয়।

মেয়ের ভিসায় সই নিয়ে সমস্যা, মেয়রের বাড়ির সামনে ধরনায় স্ত্রী ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার রাতেই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকে কলকাতা। রাতে মেয়রের গোলপার্কের বাড়ির সামনে ধরনায় বসেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। কিন্তু এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি। এই পরিস্থিতিতেই মেয়রের কন্যা পড়াশোনার কারণে বিদেশ যেতে চায়। সে কারণে ভিসায় মেয়রের সই লাগবে। কিন্তু রত্নাদেবীর অভিযোগ, মেয়র সেই কাগজে কিছুতেই সই করতে চাইছেন না। কাগজপত্র নিয়ে তিনি মেয়রের গোলপার্কের বাড়িতে যান। সুরাহা না হওয়ায় বাড়ির সামনেই ফুটপাথে ধরনায় বসেন। পুলিশ এসে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। তিনি থানায় যান। তবে ধরনা তুলে নিতে নারাজ বলেই জানা যাচ্ছে। কেন মেয়র কাগজে সই করতে চাইছিলেন না, তা স্পষ্ট ছিল না। ঘটনার পর প্রতিক্রিয়ায় শোভনবাবু জানালেন, তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। পুরোটাই বিচারাধীন প্রক্রিয়া। এখানে আইনের যা নির্দেশ তা মেনেই তিনি কাজ করছেন। তবে তাঁর অভিযোগ, অসত্য তথ্য সম্বলিত কাগজে তাঁকে সই করানোর জন্য বাধ্য করা হচ্ছে। তাছাড়া যেভাবে বাড়িতে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। পুরোটাই তাঁকে ব্ল্যাকমেল করার জন্য করা হচ্ছে বলে দাবি মেয়রের। তিনি বলেন, আগে পুরো বিষয়ের সঙ্গে দলকে জড়ানোর চেষ্টা করেছেন রত্নাদেবী। কিন্তু এটা একান্তই ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। ক্ষুব্ধ মেয়র জানান, তাঁর মতো অবস্থা যেন তাঁর অতিবড় শত্রুরও না হয়।

 ট্রেনে দশ টাকার ঠান্ডা জলে তেষ্টা মেটাচ্ছেন? আদতে বিষ পান করছেন না তো! ]

বিবাহবিচ্ছেদ চলাকালীন নানা অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়েছে। কখনও রত্নাদেবীর বাড়িতে বাউন্সার পাঠানোর অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে। কখনও রত্নাদেবী জানিয়েছেন, তাঁর বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো হচ্ছে। আদালতে সম্পর্ক জোড়া লাগানোর প্রস্তাবও দিয়েছিলেন রত্নাদেবী। তবে কোনওভাবেই নিজের অবস্থান থেকে সরেননি মেয়র। ঘটনা পরম্পরায় এদিনের বিষয়টি যেন সবকিছুকে ছাপিয়ে গেল। এরপরই মেয়রের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করেছে পুলিশ। রুজু করা হয়েছে মামলা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.