Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

বাড়ির নিরাপত্তারক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে, স্ত্রীর বিরুদ্ধে থানায় গেলেন মেয়র

‘সুবিধের নয়’ গোছের লোক ঢুকছে তাঁর বাড়িতে, দাবি মেয়রের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৮:১৩

options
link
বাড়ির নিরাপত্তারক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে, স্ত্রীর বিরুদ্ধে থানায় গেলেন মেয়র zoom
ছবি: ফাইল
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার স্ত্রীর বিরুদ্ধে থানায় গেলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। অভিযোগ, স্ত্রী রত্না চট্টোপাধ্যায় নাকি বাড়ির দুই বেসরকারি নিরাপত্তারক্ষীকে  হুমকি দিচ্ছেন। পাশাপাশি  বাড়িতে ঢুকতে যে লগবুক রয়েছে, সেখানে কাউকে সই করতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই বেহালার বাড়ির কাছের পর্ণশ্রী থানায় স্ত্রী বিরুদ্ধে অভিয়োগ দায়ের করেছেন মেয়র। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিয়ে আবেদনও জানিয়েছেন শোভনবাবু।

[ফুলবাগানের নার্সিংহোমে রোগীর মৃত্যু, খুনের অভিযোগ করল পরিবার]

এই প্রসঙ্গে পুলিশকে মেয়র জানিয়েছেন, কলকাতা পুলিশের অফিসাররা বাড়ির  লগবুক এনট্রি বন্ধ করে দিয়েছে। এদিকে  নোটিসে লেখা আছে নাম লিখে বাড়ির মধ্যে যেন প্রত্যেকে যান। তারপরেও লগবুক এনট্রি হচ্ছে না।   তাঁর বেহালার বাসভবনে বেশকিছু লোকজনের আনাগোনা বেড়েছে ইদানিং। যারা ঠিক সুবিধের নয়। পাশাপাশি তিনি এও বলেছেন, বাড়ির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পত্তি ও মূল্যবান সামগ্রী রয়েছে। যেগুলো নিয়ে তিনি বেশ চিন্তিত।  এিয়েই স্কেত্নরীর বিরুদ্ধে মঙ্গলবার থানায় যান মেয়র। পুলিশকে জানান, এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। লগবুক এনট্রি ফের চালু হোক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই তাঁর নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্টের অভিযোগ তুলে লালবাজারের সাইবার ক্রাইম শাখায় যান মেয়র। সেই জিএসটি অ্যাকাউন্টটি চালু রয়েছে। তাঁর নামে ভুয়ো ইমেল আইডি খুলে চলছে কাজকর্ম। একটি ফোন নম্বরও রয়েছে ওই জিএসটি অ্যাকাউন্টে। সেটিও চালু রয়েছে। ফোন নম্বরটি তিনি জয়েন্ট সিপি ক্রাইমকে দেন। তাঁর সঙ্গে দেখা করে লিখিত অভিযোগপত্র জমা করেন মেয়র। গুরুত্বপূর্ণ পদে থাকার দরুণ সারাদিন প্রচুর কাগজে তাঁকে সই করতে হয়। কেউ কোনওভাবে কাজের বাইরের কোনও কাগজে সই করিয়ে নিলে তাঁর পক্ষে বোঝা সম্ভব নয়। এই অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের থানায় গেলেন মেয়র। দুর্গতি যেন তাঁর পিছু ছাড়ছে না।

[মেটিয়াবুরুজ কাণ্ডে মেয়েকে ফেরত চেয়ে পুলিশের কাছে আরজি বাবার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.