নব্যেন্দু হাজরা: মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়ই ঘটে থাকে। পরিস্থিতি মোকাবিলায় আগেই কালীঘাট মেট্রো (Kolkata Metro) স্টেশনে ব্যারিকেডও বসানো হয়েছে। এবার আত্মহত্যার ঘটনা রুখতে অভিনব উদ্যোগ নিল কর্তৃপক্ষ।
বিষয়টা ঠিক কী? গিরিশ পার্ক, কালীঘাট-সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হয়েছে ফ্লেক্স। কোনটিতে লেখা, ‘জীবন একটা যাত্রা। আগেভাগে জীবন শেষ করে দেবেন না।’ কোনও ফ্লেক্সে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে, পরিবার অপেক্ষায় রয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে ভুল সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে চোখে পড়ে এই ফ্লেক্স। কিন্তু এই উদ্যোগ কি আদৌ ফলপ্রসূ হবে? সেই প্রশ্ন তুলছেন আমজনতাই।

উল্লেখ্য, মেট্রোয় আত্মহত্য়ার ঘটনা একদমই নতুন নয়। মাঝে মধ্যেই শোনা যায় মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা। বরাতজোড়ে কেউ কেউ প্রাণে বাঁচলেও মৃত্যুর ঘটনাও ঘটে। এতে প্রাণহানির পাশাপাশি আরও বহু মানুষ সমস্যায় পড়েন। কারণ মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। তা স্বাভাবিক করতে বেগ পেতে হয় কর্তৃপক্ষকে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও মেট্রোর তরফে একাধিকবার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। তবে এই ফ্লেক্সে কমবে হবে মেট্রোয় আত্মহত্যার প্রবণতা, আশাবাদী কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি
-
ট্রেনের আগে রেললাইনে দৌড়চ্ছে চিতাবাঘ! আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিও