Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

ভর সন্ধ্যায় মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, নাকাল যাত্রীরা

ব্লু লাইনে কতদূর পর্যন্ত মিলছে মেট্রো পরিষেবা, জেনে নিন।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২১:৪৪

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২১:৪৪

options
link
ভর সন্ধ্যায় মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, নাকাল যাত্রীরা zoom
কলকাতা মেট্রো। ফাইল ছবি
Advertisement

ফের ব্যস্ত সময়ে ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। শুক্রবার ভর সন্ধ্যায় রবীন্দ্রসরোবর স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার খবরে ব্যাপক শোরগোল শুরু হয়। তখন ঘড়িতে সময় প্রায় রাত ৮টা। এর জেরে দীর্ঘ পথে বন্ধ মেট্রো চলাচল। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে না মেট্রো। আপ ও ডাউনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপাতত পরিষেবা মিলছে। অফিস থেকে ফেরতের পথে এই পরিস্থিতিতে চূড়ান্ত নাকাল যাত্রীরা।

শুক্রবার ঘড়িতে সময় তখন সন্ধ্যে ৭টা ৫৭। রবীন্দ্রসরোবর স্টেশনে আচমকাই মেট্রোর সামনে এক যাত্রীর ঝাঁপ দেওয়ার খবর পান নিরাপত্তারক্ষীরা। ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখা যায়, এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরই দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর জেরে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউনে চলে মেট্রো। অফিস ফেরতা সময়ে বিপাকে পড়েন যাত্রীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাত ৯টার পর ব্লু লাইনে পরিষেবা পুরোপুরি সচল হয়। মেট্রো সূত্রে খবর, ঝাঁপ দেওয়া মহিলার বয়স তিরিশের আশপাশে। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করায় কোনও ক্ষতি হয়নি। কিন্তু কী কারণে তিনি এমন বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন, তা এখনও অজানা।  এই মুহূর্তে মেট্রো চলাচলও স্বাভাবিক। তবে একঘন্টার বেশি সময় ধরে আংশিকভাবে পরিষেবা ব্যাহত হওয়ায় রাত হলেও যাত্রীদের ভিড় বেড়ে যায়। মেট্রোয় আত্মহত্যা রুখতে একগুচ্ছ সতর্কতামূলক পরিকল্পনা নেওয়া হলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না, তারই প্রমাণ মিলল শুক্রবার সন্ধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.