Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

ফের ব্লু লাইনে সিগন্যাল বিভ্রাট, মাঝ সুড়ঙ্গে দীর্ঘক্ষণ আটকে মেট্রো, বিপাকে যাত্রীরা

দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামের মধ্যে আপ ও ডাউন লাইনে আংশিকভাবে চলছে মেট্রো।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৫:৫০

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৫:৫০

options
link
ফের ব্লু লাইনে সিগন্যাল বিভ্রাট, মাঝ সুড়ঙ্গে দীর্ঘক্ষণ আটকে মেট্রো, বিপাকে যাত্রীরা zoom
একদিনে দু'বার কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
Advertisement

ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। সিগন্যাল সমস্যায় প্রায় ২০ মিনিট ধরে মাঝ সুড়ঙ্গে আটকে পড়ল মেট্রো। বিপাকে যাত্রীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটের পর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম লাইনে আচমকা মেট্রোরেল বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গে আটকে পড়েন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পর মেট্রোর তরফে ঘোষণা করা  হয়, সিগন্যাল সমস্যার জন্য আপাতত থমকে পরিষেবা। এও জানা গিয়েছে, ডাউনে মহানায়ক উত্তমকুমার ও নেতাজি স্টেশনের মধ্যে একটি গাছ পড়ে মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। আপাতত মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। 

ঘড়িতে সময় ঠিক দুপুর ২টো বেজে ৩৭ মিনিট। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো আচমকা আটকে পড়ে। যাত্রীরা জানান, মিনিট ১৫ পর মেট্রোর তরফে ঘোষণা করা হয়, সিগন্যাল সমস্যার জন্য মেট্রো চলাচল আপাতত বন্ধ। এরপর আরও খানিকক্ষণ অপেক্ষা করে অনেকেই মেট্রো থেকে নেমে সড়কপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। ফলে সেখানে ভিড় বাড়তে থাকে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, দুপুরে ঝড়বৃষ্টি চলাকালীন মহানায়ক উত্তম কুমার ও নেতাজি স্টেশনের মাঝে একটি গাছ পড়েছে। সেই কারণে এভাবে আটকে রয়েছে মেট্রো। যুদ্ধকালীন পরিস্থিতিতে গাছটি সরানোর কাজ শুরু হয়েছ। লাইন পরিষ্কার হওয়ার পরই মেট্রো চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তাতে কতক্ষণ সময় লাগবে, তা এখনও জানা যায়নি। এই মুহূর্তে আপ ও ডাউনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। মাঝেমধ্যেই ব্লু লাইনে এভাবে মেট্রো চলাচল ব্যাহত হয়। কখনও আত্মহত্যার চেষ্টা, কখনও সিগন্যাল বিভ্রাটের জেরে মাঝপথে মেট্রো আটকে যাওয়া, যাত্রী দুর্ভোগ নতুন কিছু নয়। সেই তালিকা দীর্ঘায়িত হল বৃহস্পতিবার দুপুরে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.