আগামী ২৮ মে ইদ উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবার কিছু রদবদলের কথা জানানো হয়েছে। ছুটির দিনে সাধারণত যাত্রী সংখ্যা কম থাকে। সেই সম্ভাবনার কথা বিবেচনা করে কলকাতা মেট্রোর (Kolkata Metro) বেশ কয়েকটি লাইনে মেট্রো সংখ্য়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ মে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে শনিবারের সূচি অনুযায়ী মেট্রো চালানো হবে। তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের পরিষেবায় কোনও পরিবর্তন করা হচ্ছে না।
মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইনে স্বাভাবিক কর্মদিবসে ২৬০টি মেট্রো চালানো হয়। তার পরিবর্তে ইদের দিন, বৃহস্পতিবার ২৪৬টি ট্রেন চলবে। তবে প্রান্তিক স্টেশন থেকে প্রথম ও শেষ মেট্রো চলাচলের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ইয়েলো লাইনে অন্যান্য কর্মদিবসে ১২০টি ট্রেন চলে। তার পরিবর্তে সেদিন ৯২টি ট্রেন চালানো হবে। প্রথম ও শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, গ্রিন লাইনে ২২৮টির পরিবর্তে ২০৪টি ট্রেন চালানো হবে। এই লাইনেও প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
আরও পড়ুন:
সরকারি ছুটির দিনে অফিস বন্ধ থাকায় সাধারণত বাস, ট্রেন, মেট্রোতে ভিড় কম হয়। সেই কারণে এই সব ছুটির দিনে মেট্রো কম চালানো হয়। সেই মতো ইদের দিনেও মেট্রো কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এদিন ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্য়বধান কিছুটা বাড়বে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। ইদের দিনেও প্রান্তিক স্টেশনগুলি থেকে প্রতিদিনের মতো সকাল ৬ টা ৫০ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাবা-মায়ের চাপে বিজ্ঞান, পছন্দ সাহিত্য, ফি বছর কাউন্সেলরের দ্বারস্থ যাদবপুরের ৩০০ পড়ুয়া
-
বিগ বাজেটের ছবিকে টেক্কা, ৩০ দিন পেরিয়ে কোন মন্ত্রে বাজিমাত ‘হনুমান অংশ’-এর?
-
‘মালিকের মতো আচরণ করছেন দ্রাবিড়’, হাঁড়ির খবর দিলেন ফ্র্যাঞ্চাইজি দলের কোচ
-
পশ্চিম এশিয়ার সংঘাতে টলমলে বিশ্ব অর্থনীতি! ব্রিকস সমাধান মিলবে?
-
বন্ধ হবে নাবালকদের সোশাল মিডিয়া? বড় ইঙ্গিত প্রধান বিচারপতির, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের