তিনি টেস্ট ক্রিকেটে অন্যতম সফল ব্যাটার। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ছাপ রেখেছেন। আবার কোচ হিসাবে টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। তিনি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এবার ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে তাঁকে দেখা যাচ্ছে একেবারে অন্য ভূমিকায়। ডাবলিন গার্ডিয়ান্সের মালিক তিনি। সেই ভূমিকায় দ্রাবিড়কে দেখে বেশ অন্য রকম অভিজ্ঞতা দলের কোচ বিক্রম রাঠোরের।
ভারতীয় দলের পাশাপাশি আইপিএলেও দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন রাঠোর। এত দিন তাঁকে দেখেছেন সাপোর্ট স্টাফের অংশ হিসাবে। এবার সেই দ্রাবিড়ই দলের মালিক। শুরুটা অবশ্য ডাবলিনের জন্য খুব একটা সুখকর হয়নি। প্রথম পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। কিন্তু কঠিন সময়ে মালিক হিসাবে যেভাবে দলের পাশে আছেন দ্রাবিড়, সে কথাই জানিয়েছেন রাঠোর। ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাঠোর বলেন, “রাহুল মালিকের মতোই আচরণ করছে। খুব বেশি জড়াচ্ছে না। সেটা ভালোই। তবে আগেও বলেছি, ওর মতো একজনকে পাওয়া দারুণ ব্যাপার। কারণ, রাহুল নিজে অনেক দিন কোচ ছিল। তাই একটা দল কীভাবে এগোয়, ফলাফল কী রকম হতে পারে – সেটা ও বোঝে। এই প্রতিযোগিতার শুরুতে আমরা যখন টানা পাঁচটি ম্যাচে জিততে পারিনি। তখনও ও আমাদের ভীষণ ভাবে সমর্থন করেছে।”
আরও পড়ুন:
The other side of “The Wall” 😉
📹 Rahul Dravid talks us through his duties as co-owner of Dublin Guardians!
Watch #ETPL 2026 LIVE on Star Sports & JioHotstar pic.twitter.com/nzbLWuJ1uZ
— Star Sports (@StarSportsIndia) August 27, 2026
এর পরে রাঠোরের সংযোজন, “রাহুলের কাছ থেকে যেমনটা আশা করা যায়, ও ঠিক তেমনই ভালো।” ডাবলিন গার্ডিয়ান্সের নেতৃত্বে রয়েছেন আর এক মহাতারকা রবিচন্দ্রন অশ্বিন। মূলধারার ক্রিকেট থেকে সরে গেলেও ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহ একটুও কমেনি। রাঠোরের কথায়, “ক্রিকেট নিয়ে অসাধারণ জ্ঞান রয়েছে ওর। আমি ওকে প্রায়ই ক্রিকেট-পাগল বলি। ও এত ক্রিকেট দেখে, সারা বিশ্বের এত ক্রিকেটার সম্পর্কে ওর এত জ্ঞান! সত্যিই অবিশ্বাস্য।” অশ্বিনের এই অভিজ্ঞতা যে তাঁর নিজের কাজও অনেক সহজ করে দিয়েছে, সেটাও স্বীকার করেছেন রাঠোর।
রাঠোরের সংযোজন, “কখনও কখনও অবাক হয়ে যেতে হয়। এই পরিবেশ এবং এই ক্রিকেটারদের সম্পর্কে অশ্বিন ওর অগাধ জ্ঞান। ওর মতো একজনকে পাশে পাওয়াটা সত্যিই দারুণ সাহায্য করেছে। আমার এত দিন মূলত ভারতীয় ক্রিকেটেই সময় কেটেছে। ফলে আমার কাছে এটা একেবারেই নতুন এবং আলাদা অভিজ্ঞতা। কিন্তু অশ্বিন পাশে থাকায় কাজটা অনেক সহজ হয়েছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুদ্ধ ‘কাঁটা’ সরিয়ে দিল্লি ঘোষণাপত্রে সহমত ‘শত্রু’ ইরান-আমিরশাহী, বড় কূটনৈতিক সাফল্য ভারতের
-
দুর্গাপুজোর শেষে শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান