Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬

ভাড়া নিয়ে বচসার জেরে মডেলের ‘শ্লীলতাহানি’, অভিযুক্ত অটোচালক

যাদবপুর থানায় অভিযোগ দায়ের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০১৮, ১২:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০১৮, ১২:৪৯

options
link
ভাড়া নিয়ে বচসার জেরে মডেলের ‘শ্লীলতাহানি’, অভিযুক্ত অটোচালক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরদুপুরে খাস শহরের বুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করলেন এক উঠতি মডেল। তাঁর দাবি, প্রকাশ্য রাস্তায় অভব্য আচরণ করা হয়েছে তাঁর সঙ্গে। যাদবপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ ।

[শহরে এক নতর্কীর রহস্যমৃত্যু, ভিআইপি রোডের আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ বাঘাযতীন এলাকা থেকে একটি অটোয় ওঠেন ওই যুবতী। তাঁর দাবি, উঠেই তিনি অটোচালককে প্রশ্ন করেন, যাদবপুরে যাওয়ার ভাড়া কত? উত্তর জেনে তিনি ভাড়াটি আগেভাগেই দিয়ে রাখেন। নির্দিষ্ট সময় অটো ছাড়ে। যাদবপুরে যখন অটো থেকে নেমে তিনি নিজের গন্তব্যের দিকে যাচ্ছিলেন, অটোচালকটি পিছন থেকে ডাকেন তাঁকে। মডেলের অভিযোগ, চালক দাবি করতে থাকে তিনি নাকি অটোর ভাড়া দেননি। মডেল জানান, তিনি ভাড়া আগেই দিয়ে দিয়েছেন। এক কথা দু’কথায় বচসা বেধে যায়। আচমকা অটোচালক মডেলের হাত ধরে টানাটানি শুরু করেন বলে অভিযোগ। ভয় পেয়ে তিনি চিৎকার করে ওঠেন। মডেলের চিৎকারে চারপাশের লোকজন চলে আসেম। তাঁরা জানতে চান কী হয়েছে? তখনও অটোচালক বলতে থাকে, ভাড়া মেটানো হয়নি। মডেল ফের জানান, ভাড়া তিনি আগে দিয়ে দিয়েছেন। তিনি পালটা প্রশ্ন তোলেন, ভাড়া নিয়ে বচসার মধ্যে চালক হাত কেন ধরল? একই প্রশ্ন তোলেন আশেপাশে মানুষরাও। বেগতিক বুঝে অটোচালক চলে যায় সেখান থেকে।

[বাইক মিছিলে ফের উত্তেজনা শহরে, মুরারিপুকুরে তৃণমূল-বিজেপি হাতাহাতি]

পরে যাদবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানান ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। অভিযুক্ত অটোচালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, অটোচালকদের জোরজুলুমের ঘটনা এ শহরে নতুন নয়। নিয়ম না মেনে অটো চালানো, বেপরোয়া রেষারেষি আর তার জেরে যাত্রীদের প্রাণ নিয়ে ছেলেখেলা তো লেগেই রয়েছে। সেই তালিকায় নয়া সংযোজন হল মডেলের এই শ্লীলতাহানির ঘটনা।

[বাড়িতে ঢুকলেই কেন ফোন খারাপ? ৩০ বার মোবাইল পালটেও নাজেহাল এই ব্যক্তি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.