Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

৭ লক্ষ টাকা তোলা চেয়ে মহিলাকে হুমকি, না দিতে পারায় শ্লীলতাহানি

ফ্ল্যাটে থাকতে গেলে দিতে হবে টাকা, দাবি কুখ্যাত দুষ্কৃতীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৯, ১৭:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৯, ১৭:৪০

options
link
৭ লক্ষ টাকা তোলা চেয়ে মহিলাকে হুমকি, না দিতে পারায় শ্লীলতাহানি zoom
ছবি প্রতীকী
Advertisement

অর্ণব আইচ: প্রিন্স আনোয়ার শাহ রোডে ফ্ল্যাটে থাকতে গেলে ‘তোলা’ দিতে হবে সাত লক্ষ টাকা। যাদবপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করলেন এক মহিলা। তাঁর অভিযোগ, দক্ষিণ কলকাতার এক কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের নাম করে তোলা চায় এলাকারই কয়েকজন যুবক। তাঁর অভিযোগ এলাকার কয়েকজন দুষ্কৃতী ও এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে।

[ভালবাসা কারে কয়! হবু বউকে বাঁচাতে মেট্রোয় হুমকি ফোন প্রেমিকের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহিলার অভিযোগ, তিনি তোলা দিতে রাজি না হওয়ায় তাঁর ফ্ল্যাটে ভাঙচুর চালানো হয়। বাধা দিতে গেলে তাঁর শ্লীলতাহানি করা হয়। ইতিমধ্যেই পুলিশের কাছে তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, মহিলা কিছুদিন আগেই প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি ফ্ল্যাট কেনেন। ছেলেকে নিয়ে এই ফ্ল্যাটে তিনি থাকেন। এর পর থেকেই এলাকার কয়েকজন যুবক তাঁকে হুমকি দিতে থাকে। ওই এলাকায় আরও কয়েকটি ফ্ল্যাট রয়েছে মহিলার। তাই তাঁকে এই ফ্ল্যাটে থাকতে গেলে সাত লক্ষ টাকা তোলা দিতে হবে। এমনটাই দাবি ছিল দুষ্কৃতীদের। মহিলা কুড়ি হাজার টাকা দিতে চাইলে শেখ বিনোদের নাম করে তাঁকে হুমকিও দেওয়া হয়।

[বারুইপুরে ছাত্রীর গায়ে মদ ঢেলে যৌন হেনস্তা, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার]

শেষ পর্যন্ত দু’লক্ষ টাকায় রাজি হয় দুষ্কৃতীরা। কিন্তু মহিলা ওই টাকা দিতে পারছিলেন না। তাঁর অভিযোগ, তোলা না দেওয়ায় কয়েকজন ফ্ল্যাটে এসে হামলা চালায় এবং বাধা দিতে গেলে শ্লীলতাহানি করে। এদিকে, এলাকার কয়েকজন বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে পুলিশের কাছে দুর্ব্যবহারের পালটা অভিযোগ করেন। যে রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অকারণে মহিলা অভিযোগ করেছেন। একটি গোলমালের খবর শুনেই তিনি ফ্ল্যাটে গিয়েছিলেন মাত্র। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট পদ্ধতিতেই তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[নৈহাটির পেপার মিলে রাসায়নিক বোঝাই চৌবাচ্চায় পড়ে মৃত ৬ শ্রমিক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.