অর্ণব আইচ: কলকাতা থেকে হোমিওপ্যাথি ওষুধের স্পিরিট ওড়িশায় পাচার করে তৈরি করা হত জাল মদ। এই চক্রের এক মাথাকে কলকাতা থেকে গ্রেপ্তার করল ওড়িশা পুলিশ। বৃহস্পতিবার রাতে শম্ভু প্যাটেল নামে ওই ব্যক্তিকে জোড়াসাঁকো থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে ওড়িশার বেহরামপুরের বড়বাজার অঞ্চলে একটি জাল মদ কারখানার সন্ধান মেলে। বিভিন্ন নামী ব্র্যান্ডের ৭০ লিটার জাল মদ ও ৩৪ লিটার হোমিওপ্যাথির স্পিরিট উদ্ধার করে ওড়িশার বেহরামপুরের বড়বাজার থানার পুলিশ। ওই জাল মদ চক্রের এক পাণ্ডা তারিণী জেনাকে গ্রেপ্তার করে জানা যায়, হোমিওপ্যাথি ওষুধ সংস্থার ভুয়ো নথি দেখিয়ে ওই চক্রের এক মাথা তথা মধ্য কলকাতার মদনমোহন বর্মন স্ট্রিটের বাসিন্দা শম্ভু প্যাটেল ওই স্পিরিট সংগ্রহ করে ওড়িশায় পাঠাত।
[আরও পড়ুন: কোচবিহারে লাগাতার অশান্তি, ভোটের মুখে বাড়ল নিশীথের নিরাপত্তা]
একইসঙ্গে সে কলকাতার কয়েকটি কারখানা থেকে তৈরি করিয়ে জাল মদ সংস্থার বোতলের ছিপি, লেবেল ওড়িশায় পাচার করত। সেই স্পিরিট দিয়ে ওষুধের বদলে জাল মদ তৈরি করে সেগুলি পাচার হত ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে। বৃহস্পতিবার রাতে ওড়িশার বড়বাজার থানার আধিকারিক প্রশান্ত ভূপতির নির্দেশে একটি টিম জোড়াসাঁকোর বাড়ি থেকে শম্ভুকে গ্রেপ্তার করে। তাকে ওড়িশায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: ‘সঙ্গী বাছুন চুপচাপ!’ নতুন পোস্টে কীসের ইঙ্গিত দিলেন জিতু?]
সর্বশেষ খবর
-
কলকাতার প্রশিক্ষণ শিবিরে এসে হারাল বিজেপির সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি! গোপন তথ্য ফাঁসের আশঙ্কা
-
পুজোর মুখে নেপালের বিপর্যয়ের প্রভাব পড়বে উত্তরের পর্যটনে! মাথায় হাত ব্যবসায়ীদের
-
বদলের বাংলায় ভিনরাজ্যে কাজ নয়! ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিককে রোজগার গ্যারান্টি কার্ড দেবে রাজ্য
-
প্রকৃতির রুদ্র রোষে নেপাল, জলের তলায় গ্রামের পর গ্রাম! প্রকাশ্যে রোমহর্ষক ভিডিও
-
দেবের উদ্যোগে ১ ঘণ্টায় স্বামীর ডেথ সার্টিফিকেট পেলেন ঘাটালের সর্বহারা ‘লক্ষ্মী’! সাংসদকে ধন্যবাদ সুদীপ্তার