Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

ভবানী ভবনে আত্মহত্যার চেষ্টা পুলিশ আধিকারিকের, কারণ ঘিরে জল্পনা

আলিপুরে চাঞ্চল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:১৯

options
link
ভবানী ভবনে আত্মহত্যার চেষ্টা পুলিশ আধিকারিকের, কারণ ঘিরে জল্পনা zoom
Advertisement

অর্ণব আইচ: আচমকা সার্ভিস রিভলবার থেকে গুলি বেরিয়ে গুরুতর জখম হলেন কলকাতা পুলিশের এক এএসআই। মঙ্গলবার সকালে রাজ্য গোয়েন্দা বিভাগের সদর দপ্তর ভবানী ভবনে এই ঘটনা ঘটেছে। আলিপুর পুলিশ লাইনে থাকতেন আহত পুলিশকর্মী।

পুলিশ সূত্রে খবর, ওই এএসআইয়ের নাম বিজয় ভট্টাচার্য। তাঁর ডান চোখ ও কানের মাঝবরাবর গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আত্মহত্যা করার জন্যই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করেছিলেন তিনি। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এএসআই মানসিক অবসাদে ভুগছিলেন। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর এলাকায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীদের মোদির কাছে নিয়ে যাবে বিজেপি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.