থানার ওসি ও গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের প্রশ্ন পুলিশ কমিশনার অজয় নন্দার। বৃহস্পতিবার অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ পুলিশ কমিশনারের। গত কয়েক মাসে শহরে যতগুলি অপরাধ হয়েছে, তা স্লাইড শো-এর মাধ্যমে খতিয়ে দেখেন পুলিশ কমিশনার ও লালবাজারের কর্তারা। প্রত্যেকটি মামলার তদন্তের কী অবস্থা, তা থানা ও গোয়েন্দা দফতরের ওসিদের কাছ থেকে জানতে চান পুলিশ কমিশনার। কোন কোন মামলার চার্জশিট হয়নি বা এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা, তা খতিয়ে দেখা হয়। প্রত্যেকটি মামলায় যাতে তাড়াতাড়ি চার্জশিট দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়, সেই ব্যাপারে পুলিশ আধিকারিকদের নির্দেশ পুলিশ কমিশনারের।
পুলিশ কমিশনার নির্দেশ দেন, যেন খুন, ধর্ষণ, ডাকাতির মতো বড় মামলাগুলিতে এবার থেকে সরাসরি সুপারভাইজ করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের পুলিশকর্তারা। তাঁদের সাহায্য করবেন ওসি বা ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা। নাবালিকাদের যৌন নির্যাতন বা পকসো মামলায় যাতে ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা পড়ে, সেদিকে নজর রেখেই তদন্ত করতে হবে পুলিশ আধিকারিকদের।
আরও পড়ুন:
এদিন পুলিশ কমিশনার নির্দেশ দেন, যেন খুন, ধর্ষণ, ডাকাতির মতো বড় মামলাগুলিতে এবার থেকে সরাসরি সুপারভাইজ করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের পুলিশকর্তারা। তাঁদের সাহায্য করবেন ওসি বা ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা। এর ফলে এই মামলাগুলির চার্জশিট জমা পড়ে যেন সেগুলি নিষ্পত্তি বা সাজা ঘোষণার দিকে এগোয়, সেদিকে অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা নজর রাখবেন। নাবালিকাদের যৌন নির্যাতন বা পকসো মামলায় যাতে ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা পড়ে, সেদিকে নজর রেখেই তদন্ত করতে হবে পুলিশ আধিকারিকদের। সাইবার মামলায় আইটি অ্যাক্টের ক্ষেত্রে সাইবার থানা তদন্ত করলেও গোয়েন্দা দফতরের মনিটরিংয়ে মামলাগুলি থাকবে, যাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা সহজ হয়। প্রত্যেক ডিভিশনে সাইবার থানা তৈরির প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। অনেক থানার কম্পিউটার সংক্রান্ত বিষয়গুলি দেখেন সিভিক ভলান্টিয়াররা। পুলিশ কমিশনারের নির্দেশ, এবার থেকে সিভিক ভলান্টিয়ারদের বদলে কনস্টেবলদের বসাতে হবে।
অপরাধ সংক্রান্ত পর্যালোচনা করার পর লালবাজারের কর্তারা পুলিশ আধিকারিকদের জানান, গত কয়েক মাসে শহরে চুরির ঘটনা বেড়েছে। বিশেষ করে বাড়ির মধ্যে থেকে চুরির ঘটনা ঘটছে। একদিকে, বাড়িতে পরিচারক বা পরিচারিকা চুরি করে পালাচ্ছি, এমন বহু ঘটনা সামনে এসেছে। এই অপরাধ রুখতে পরিচারক ও পরিচারিকাদের তথ্য সম্বলিত ফাইল ফের যাতে চালু করা যায়, থানার ওসিদের সেই নির্দেশ লালবাজারের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিকসে মুখোমুখি পুতিন-জিনপিং-পেজেসকিয়ান, ‘বিশ্বের কল্যাণে আলোচনা হবে’, ইতিবাচক বার্তা মোদির
-
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর শাস্তি! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা
-
বৈভবদের নিয়ে ‘পাগলামো’ নিউজিল্যান্ডে, টিকিটের হাহাকার, ৭ বছর পর খুলছে বন্ধ গ্যালারি
-
হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!
-
উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, নেই আলো-জল