অর্ণব আইচ: রিজার্ভ ব্যাংকের নথি জাল করে ‘বিটকয়েন’ নিয়ে প্রতারণা। পুণে থেকে লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হল তিনজন। এক কোটি টাকার ‘বিটকয়েন’ প্রতারণার সঙ্গে যুক্ত একটি সংস্থার অমিত ভরদ্বাজ, পঙ্কজ আদলাখা ও হেমন্ত ভোপে নামে তিন কর্তাকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। ধৃতদের বিরুদ্ধে পুণের পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছিল। পরে কলকাতা পুলিশের কাছেও এই বিষয়ে অভিযোগ দায়ের হয়। এই বিষয়ে আরও পাঁচজনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
[শহরে পথের শাসন মানতে পরামর্শ দেবে সুপারহিরো ‘ডেডপুল’]
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা রিজার্ভ ব্যাংকের ভুয়া নথি তৈরি করে নিজেদের সংস্থার বৈধতা রয়েছে বলে পরিচয় দিত। বহু ব্যবসায়ীকে অনলাইনে বিটকয়েন কেনার জন্য প্ররোচনা দিত। তাদের ফাঁদে পড়ে কোটি টাকারও বিটকয়েন কিনতেন অনেকে। বলা হত, প্রয়োজনমতো তাদের মাধ্যমেই সেই বিটকয়েন অনলাইনে বিক্রি করে দেওয়া হবে। কিন্তু প্রতারণা করে সেই বিটকয়েনের কোটি টাকা ওই সংস্থা হাতিয়ে নেয় বলে অভিযোগ। তিন ধৃতকে জেরা করে এই চক্রের বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
[মাংস বিশুর সঙ্গীদের সন্ধানে রাতভর কলকাতায় তল্লাশি সিআইডির]
এর আগে, বিটকয়েন পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তখন ৬ জনকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, সাইবার অপরাধ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় তখন। কিন্তু, বিটকয়েন কী? এই বিটকয়েন হল ভার্চুয়াল মুদ্রা। অর্থাৎ চোখে দেখা না গেলেও, এই মুদ্রায় লেনদেন করা সম্ভব। সারা বিশ্বজুড়ে এই বিটকয়েনের জনপ্রিয়তা তুঙ্গে। এই মুদ্রা চোখে যায় না। তাই বিটকয়েনের মাধ্যমে লেনদেনে কোনওভাবেই নজরদারি চালানো সম্ভব নয়। ব্যাংক বা ওই জাতীয় আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম মেনে বিটকয়েনে লেনদেন চলে না।
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক