অর্ণব আইচ: রোগীর বদলে অ্যাম্বুল্যান্সে সোনা পাচারের ঘটনা আগে বহুবার শোনা গিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হল শব্দবাজিও। কলকাতা পুলিশ শব্দবাজি নিয়ে কড়াকড়ি শুরু করায় এই পন্থাই বেছেছে অসাধু ব্যবসায়ীরা। শনিবার ইএম বাইপাস লাগোয়া একটি অভিজাত বহুতলের সামনে একটি অ্যাম্বুল্যান্স আটক করে ৪০ কেজি নিষিদ্ধ শব্দবাজি আটক করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গণেশ পণ্ডিত নামে বছর বত্রিশের এক ব্যক্তিকে।
জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সের ভিতর এক যুবককে রোগী সাজিয়ে চাদর মুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রাস্তায় পুলিশের নাকা তল্লাশি চলছিল। অ্যাম্বুল্যান্সটি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। তাই অ্যাম্বুল্যান্সটিকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। রোগী ও চালকের কথায় অসঙ্গতি পেতেই তল্লাশি চালায় পুলিশ। তাতেই চোখ প্রায় কপালে ওঠে পুলিশকর্মীদের। ওই অ্যাম্বুল্যান্সের নিষিদ্ধ শব্দবাজি ধরা পড়ে যায়। ইএম বাইপাস লাগোয়া একটি অভিজাত বহুতলের সামনে থেকে ওই অ্যাম্বুল্যান্সটি আটক করে ৪০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত হয়। গণেশ পণ্ডিত নামে বছর বত্রিশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
[আরও পড়ুন: কমছে দূরত্ব! জল্পনা উসকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈশাখী]
প্রতি বছর পুলিশের আবাসনগুলি থেকেই নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসে। তাই ওই সমস্ত পুলিশ আবাসনেও শব্দদানবের তাণ্ডব রুখতে এবার আরও কড়া মনোভাব নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেই কারণে পুলিশ আবাসনগুলির কাছে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার না করার জন্য বিশেষ বার্তা দিয়েছেন তিনি। তাই তাঁর নির্দেশেই পুলিশ কর্মীরা সাধারণ মানুষের পোশাক পরেই প্রায় ছদ্মবেশে অলিতে-গলিতে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামবেন। এর জন্য পুলিশের গাড়ি তাঁরা ব্যবহার করবেন না। শহরের সরু গলিগুলিতে এই বিশেষ অভিযানের জন্য ১১৪টি অটো এবং ১৮টি টাটা সুমো ভাড়া নেওয়া হয়েছে। ওই সমস্ত অটো ও টাটা সুমোয় চেপেই শব্দদানবের তাণ্ডব রুখবে পুলিশ। এক-একটি অটোতে থাকবেন দু’জন করে কনস্টেবল। প্রতিটি টাটা সুমোয় থাকবে চারজন করে পুলিশ।
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও