সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে আছে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নো বল করে কীভাবে বিতর্কের মুখে পড়তে হয়েছিল ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহকে? নেটদুনিয়ায় তাঁকে নিয়ে চলেছিল ঠাট্টা-মশকরা। আবার জয়পুর পুলিশ একপ্রকার বুমরাহকে অপমান করেই তাঁর নো বল-কে কাজে লাগিয়েছিল সাধারণ মানুষকে সতর্ক করতে। এবার সেই স্মৃতি উসকে দিল কলকাতা পুলিশ। বিশ্বকাপের আবহে এবার ফুটবলের ঢঙেই নাগরিকদের সচেতন করতে উদ্যোগী তারা।
[ছাড় পেলেন না মেসির স্ত্রী, বিশ্বকাপের বিপর্যয় নিয়ে কটাক্ষ অ্যান্তোনেলাকেও]
সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আউট হলেও বুমরাহর ‘নো বল’-এর কারণে জীবনদান পেয়েছিলেন পাক ব্যাটসম্যান ফাখার জামান। যিনি পরে শতরানও করেছিলেন। সেই নো বলকেই হাতিয়ার করেছিল জয়পুর পুলিশ। নো বল’-এর ছবিটি ব্যবহার করে জয়পুর ট্রাফিক পুলিশ। সঙ্গে লেখে, ‘সাবধান! লাইন অতিক্রম করবেন না, আপনি জানেন কী বিপদ হতে পারে।’ এই বিতর্কের জল অবশ্য অনেক দূর গড়িয়েছিল। আর এবার বিশ্বকাপের ছোঁয়া শহরের ট্রাফিক সিগন্যালে। কীভাবে? আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল মিস করেছিলেন লিওনেস মেসি। যার জেরে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গিয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে হারের পর আর্জেন্টিনার অস্তিত্বই সংকটে। নিজেদের ফেসবুক পেজে মেসির সেই পেনাল্টি মিসের ছবিই পোস্ট করেছে কলকাতা পুলিশ। পাশে আরও একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে হেলমেটহীন এক বাইক চালককে আটকে তাঁকে জরিমানা করছে ট্রাফিক পুলিশ। সেই ছবির উপরে লেখা, ‘সব পেনাল্টি মিস হয় না।’ অর্থাৎ আইন ভেঙে ‘পেনাল্টি’ না দিয়ে দিব্যি পার পেয়ে যাবেন, এমনটা যেন না ভাবেন শহরবাসী। কারণ পুলিশ সবসময় সজাগ রয়েছেন।
[আর্জেন্টিনার হার মানতে না পেরে নদীতে ঝাঁপ কেরলের মেসি-ভক্তের!]
বিশ্বজুড়ে বিশ্বকাপের আমেজ। ফুটবলপ্রেমীরা হিসেব কষছেন কীভাবে শেষ ষোলোয় পৌঁছাবে মেসির আর্জেন্টিনা। প্রহর গুণছেন মেসি ম্যাজিক দেখার। আর এই আবহেই পথ নিরাপত্তার পাঠ দিতে বিশ্বকাপকেই জুড়ে দিয়েছে কলকাতা পুলিশ। যাদের বিশ্বাস, এভাবেই মানুষকে বেশি ভালভাবে সতর্ক সরা সম্ভব।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?