সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের সিন্ডিকেট দৌরাত্ম্য। বন্দর এলাকার ওয়াটগঞ্জের আক্রান্ত এক প্রমোটার। শনিবার রাতে কবিতীর্থ সরণিতে বাড়ির সামনে তাঁর মাথায় ছুরি মারে কয়েকজন দুষ্কৃতী। একজনকে গ্রেপ্তার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। আক্রান্ত প্রমোটারের অভিযোগ, বেশ কয়েক দিন ধরে তোলা চেয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ইমারতি দ্রব্য নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্থানীয় সিন্ডিকেটের সদস্যরা।
[খাবার দিতে দেরি, হাওড়ায় রেস্তরাঁ কর্মীকে বেধড়ক মার যুবকের]
কয়েকজন বন্ধুকে নিয়ে সদ্য নির্মাণ ব্যবসায় নেমেছেন আক্রান্ত ওই প্রমোটার। ওয়াটগঞ্জের কবিতীর্থ সরণিতে একটি বহুতল তৈরি করছেন তাঁরা। প্রমোটারের অভিযোগ, আইন মেনেই ব্যবসা করছেন তিনি। কিন্তু, কবিতীর্থ সরণির বহুতল তৈরির কাজ শুরু হওয়ার পর থেকে তোলা চেয়ে হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা। তাদের কাছ থেকে ইমারতি দ্রব্য নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তোলা দেওয়া তো দুর অস্ত, সিন্ডিকেটের কাছ থেকে ইমারতি দ্রব্য নিতেও রাজি ছিলেন না তিনি। শনিবার রাতে ওয়াটগঞ্জে ওই প্রমোটারের বাড়ির সামনে গালিগালাজ করতে শুরু করেন একদল দুষ্কৃতী। প্রতিবাদে করলে, তাঁর মাথায় ছুরি মেরে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় ওই প্রমোটারকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় ওয়াটগঞ্জ থানায় এফআইআর করেছেন আক্রান্ত প্রমোটার। একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
[হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের শেড দুষ্কৃতীদের ‘নিরাপদ আশ্রয়’, জানেই না রেলপুলিশ]
এই শহরে সিন্ডিকেট দৌরাত্ব্য কিংবা প্রোমোটারদের আক্রান্ত হওয়া, কোনওটাই নতুন নয়। জানুয়ারি মাসে এন্টালিতে প্রকাশ্য রাস্তায় এক প্রমোটারকে কুপিয়ে খুন করার চেষ্টা করে এক দুষ্কৃতী। কোনওমতে প্রাণে রক্ষা পেয়ে যান তিনি। গত মাসে আবার খিদিরপুরের ভূকৈলাস মন্দিরের কাছে নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল ২টি গোষ্ঠী।
[পথ দেখানোর ছলে দৃষ্টিহীন ছাত্রের সর্বস্ব চুরি]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক