Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কলকাতা এসবিআই-এর সৌরশক্তি প্ল্যান্ট

স্টাফ রিপোর্টার: একদিকে বিদ্যুতের মাশুল যেমন দিন-দিন বাড়ছে, তার সঙ্গেই বাড়ছে দূষণ৷ কথায় আছে ‘আপনি আচরি ধর্ম, অপরে শিখাও’৷ সেই কথা পাথেয় করে, দূষণহীন পৃথিবী গড়ার লক্ষ্যে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ বৃহস্পতিবার কলকাতার প্রধান কার্যালয়ের ছাদে, সৌরশক্তি পরিচালিত ১০০ কিলো ওয়াটের পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন এসবিআইয়ের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে জানা … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/kolkata/kolkata-sbi-introduces-solar-plant-at-their-headoffice/pid/2511/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "কলকাতা এসবিআই-এর সৌরশক্তি প্ল্যান্ট"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৬, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৬, ১৫:৫৬

options
link
কলকাতা এসবিআই-এর সৌরশক্তি প্ল্যান্ট zoom

স্টাফ রিপোর্টার: একদিকে বিদ্যুতের মাশুল যেমন দিন-দিন বাড়ছে, তার সঙ্গেই বাড়ছে দূষণ৷ কথায় আছে ‘আপনি আচরি ধর্ম, অপরে শিখাও’৷ সেই কথা পাথেয় করে, দূষণহীন পৃথিবী গড়ার লক্ষ্যে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ বৃহস্পতিবার কলকাতার প্রধান কার্যালয়ের ছাদে, সৌরশক্তি পরিচালিত ১০০ কিলো ওয়াটের পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন এসবিআইয়ের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সৌরশক্তি দ্বারা চালিত এই পাওয়ার প্ল্যান্ট প্রতিদিন ৪০০ ইউনিট বিদ্যুত্‍ উৎপাদন করবে৷

solar-plant_web

Advertisement

জ্বালানি ছাড়া বিদ্যুত্‍ উৎপাদন হওয়ার ফলে দূষণের পরিমাণও কমবে বলে দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের৷ সৌরশক্তিচালিত এই প্ল্যান্টের ফলে বছরে এক লক্ষ টাকার বিদ্যুত মাশুল বাঁচবে বলে দাবি তাঁদের৷ ভবিষ্যতে রাজ্যের অন্যান্য দফতরগুলিতেও সৌরশক্তি দ্বারা বিদ্যুত্‍ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.