সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন দিন আনি দিন খাই পরিবারের এক মহিলা। তাঁর নাকি একটি সরকারি ব্যাঙ্কে নিজস্ব জনধন অ্যাকাউন্ট রয়েছে। শুধু তাই নয়, সেই অ্যাকাউন্টে রয়েছে ৬০ লক্ষ টাকাও। রাতারাতি কবে ‘স্লামডগ’ থেকে যে তিনি ‘মিলেনিয়ার’-এ পরিণত হয়েছেন নিজেও জানেন না। এমনই অবাক কাণ্ড ঘটল কলকাতার মেটিয়াবুরুজ এলাকার বস্তিতে।
অর্থমন্ত্রকের নির্দেশে কালো টাকা উদ্ধারের লক্ষ্যে রবিবার কলকাতার চারটি জায়গা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ইডির হাতে আসা ঠিকানার খোঁজ চালিয়ে মেলে মেটিয়াবুরুজের বাড়িটি। গিয়ে দেখা যায়, সেখানে বস্তির ছোট্ট একটি বাড়িতে দিনমজুর বাবার সঙ্গে থাকেন সেই মহিলা। বাড়ি থেকে খুব বেশি বাইরেও বের হন না তিনি বলে জানা যায়। মহিলাকে জনধন অ্যাকাউন্টের কথা জানালে বিশ্বাসই করতে পারেননি তিনি। কারণ নিজে কখনও ব্যাঙ্কে গিয়ে এমন অ্যাকাউন্ট খোলেননি। গোটা ঘটনায় বিস্মিত ইডি আধিকারিকরাও। যে পরিবারের মাসিক আয় সাড়ে ৬ হাজার টাকা, তাঁদের অ্যাকাউন্টে রাতারাতি কীভাবে এত বড় অঙ্কের অর্থ জমা পড়ল, ভেবে পাচ্ছে না ইডিও।
ইডির অনুমান, হয়তো না বুঝে এই সংক্রান্ত কোনও কাগজে সই করে দিয়েছিলেন মহিলা। হয়তো কালো টাকা রাখার উদ্দেশেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। কারণ গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিল ঘোষণার পরই অ্যাকাউন্টটিতে ওই অর্থ জমা পড়েছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
সর্বশেষ খবর
-
২৬ হাজার চাকরি বাতিল: সম্পন্ন হয়নি নতুন নিয়োগ! কাজের মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যরা
-
‘গ্রিন ইন্ডিয়া মিশন’ ব্যর্থ, বলছে ‘ক্যাগ’ রিপোর্ট, বাস্তুতন্ত্র রক্ষা হল কই?
-
ডার্বির পরই দুই প্রধানে দুই বিদেশি, ইস্টবেঙ্গলে সই ‘ক্রোট পোলা’ জিভুলিচের, মোহনবাগানে কে?
-
রাম মন্দিরে ‘চুরি’ প্রকাশ্যে এনেছিলেন, উত্তরপ্রদেশে সাংবাদিকের বিরুদ্ধেই দায়ের মামলা
-
দুর্গাপুজোর থিম খোদ মুখ্যমন্ত্রী! নন্দীগ্রাম থেকে নবান্ন ফুটে উঠবে কলকাতার এই পুজোয়