Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

শহরের ফুটপাত থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এল ধোঁয়া, ছড়াল চাঞ্চল্য

কেমন করে ধোঁয়ার সৃষ্টি হল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০১৮, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০১৮, ১৯:০৫

options
link
শহরের ফুটপাত থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এল ধোঁয়া, ছড়াল চাঞ্চল্য zoom
Advertisement

সুব্রত বিশ্বাস: ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫ টা৷ কলকাতার গণেশচন্দ্র এভিনিউ ও প্রিন্সেপ স্ট্রিটের সংযোগস্থলের ফুটপাত থেকে মাটি ফুঁড়ে আচমকাই বেরিয়ে আসতে থাকে ধোঁয়া৷ এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়৷

[ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়ে মৃত্যু নির্দল সমর্থকের, আরাবুলকে গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ কিছুক্ষণ পর এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন৷ পরিস্থিতি এতটাই খারাপ হয় যে আশপাশের এলাকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ এলাকার ইলেকট্রনিক্সের বড় বড় শোরুম বন্ধ করে দেওয়া হয়৷ আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা৷ কিছুক্ষণের জন্য এলাকায় ভিড় জমে যায়৷ নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ এলাকাটি ডিভাইডার দিয়ে ঘিরে দেয়৷ প্রথমদিকে ধোঁয়ার ব্যাপকতা থাকলেও পরে আস্তে আস্তে তার তীব্রতা কমে আসায় দমকলের ইঞ্জিন ফিরে যায়৷ দমকলের কর্তারা প্রাথমিকভাবে মনে করছেন, মাটির নিচে যে বিদ্যুৎবাহী কেবল রয়েছে তাতেই কোনওরকম শর্টসার্কিটের ঘটনায় কেবল পুড়ে যেতে পারে৷ তাতেই যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে, তা মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে৷ আর সেই কারণেই ছড়ায় চাঞ্চল্য৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কবি শঙ্খ ঘোষ যা বলেছেন তা ব্যক্তিগত আক্রমণ: পার্থ চট্টোপাধ্যায়]

প্রাথমিকভাবে এলাকাটি খুড়ে আগুনের উৎস খুঁজে দেখতে চায় পুলিশ৷ এবং কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখতে সিইএসইকেও খবর দেওয়া হয়৷ কিন্তু খোড়াখুড়ির পরিস্থিতি শুরু হওয়ার সময়ই ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়৷ ফলে ফুটপাত খোড়ার কাজ ব্যাহত হয়৷ তবে পুলিশ এলাকাটি ঘিরে রেখে দেয়৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ ফুটপাতের ওই অংশ দিয়ে আপাতত পথচারীদের যাতায়াত বন্ধ৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.