Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

মডেলিংয়ের নামে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল, কিশোরীর অভিযোগে পুলিশের জালে ৩

ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:০৭

options
link
মডেলিংয়ের নামে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল, কিশোরীর অভিযোগে পুলিশের জালে ৩ zoom
Advertisement

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: মডেলিংয়ের স্বপ্ন যে এইভাবে দুঃস্বপ্নে পরিণত হবে তা বুঝতে পারেনি কিশোরী। মডেলিংয়ের ফাঁদ পেতে এক নাবালিকার নগ্ন ছবি তুলে তাকে ও তার পরিবারকে ব্ল্যাকমেল করছিল দুই যুবক এবং এক যুবতী। শেষমেশ পুলিশের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। তারপর পুলিশের জালে ধরা পড়ে টালা থানা এলাকার তিন গুণধর। অরুণাংশু ঘোষ ওরফে সাহেব, ঋতুপর্ণা সাহা এবং জয়ব্রত রায়কে শুক্রবার গ্রেপ্তার করে টালা থানার পুলিশ। আদালত তাদের তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

[বিয়ের আসরে ছন্দপতন, কনের আত্মীয়র গুলিতে জখম বরের দাদা]

পুলিশ জানিয়েছে, টালার নীলমণি মিত্র লেনের বাসিন্দা জয়ব্রতর একটি নাচের স্কুল রয়েছে। সেখানেই নাচ শিখত পাড়ার ওই বছর ষোলোর কিশোরী। তার মডেল হওয়ার স্বপ্নকে কাজে লাগিয়ে মতলব আঁটে তার দুই সঙ্গী। গত ১৭ তারিখ ওই কিশোরীকে মডেলিংয়ের ফাঁদে ফেলে তার কিছু নগ্ন, আপত্তিকর ছবি তোলে তিনজনে। ছবি তোলার ছুতোয় গোপনাঙ্গে হাত দেওয়াও হয় বলে অভিযোগ। এরপর বাড়ি চলে যায় ওই কিশোরী। পরে আবার একদিন ফটো তোলার বাহানায় তাকে ডেকে পাঠায় অভিযুক্তরা। কিন্তু আসতে রাজি না হওয়ায় তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে অরুণাংশু, জয়ব্রতরা। এই কাজে তাদের সঙ্গ দেয় এপিসি রোডের বাসিন্দা ঋতুপর্ণা সাহা। ওই কিশোরীকে ভয় দেখানো হয়, যে তার ছবি ইন্টারনেটে আপলোড করে দেওয়া হবে বলে। তখন নিজের কাকাকে সব জানায় ওই কিশোরী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[এবার পচা মাংসের হদিশ মিলল বিমানবন্দর এলাকায়, ধৃত ২]

এরপর তার কাকাকেও ব্ল্যাকমেল করতে শুরু করে তিনজন। তখন নিরুপায় হয়ে ২১ তারিখ টালা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তারপরই এদিন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.