রিংকি দাস ভট্টাচার্য: সপ্তাহ শেষে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস৷ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে আজ, বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতে ৪০-৫০কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে৷ শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই নয়, পড়শি রাজ্য ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই নিম্নচাপের প্রভাবে আগামিকাল থেকে পুরীতে বৃষ্টি হতে পারে বলেও জানান আবহবিদরা৷
[অক্সফোর্ডের মতো যাদবপুরের ডি-লিট সম্মানও ফেরালেন শচীন]
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷ নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আর তার জেরেই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছে৷ রাতভর হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে৷ ভারী বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে পুরী৷ আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, সপ্তাহান্তে শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, পড়শি রাজ্যেও বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ার পাশাপাশি আগামী শনি ও রবিবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
[বাগরি মার্কেট অগ্নিকাণ্ডে তিন অভিযুক্তের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা]
সপ্তাহান্তে নিম্নচাপের প্রবল বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ সামনেই পুজো৷ শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি৷ নিম্নচাপের জেরে চূড়ান্ত দুশ্চিন্তায় পড়েছেন কুমোরটুলির শিল্পীরা৷ নিম্নচাপ ঘনীভূত হতেই ক্রেতা-বিক্রেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’