Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

নাবালিকাকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার যুবক

পকসো আইনে দায়ের করা হয়েছে মামলা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১৪:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১৪:৪০

options
link
নাবালিকাকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার যুবক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠ শ্রেণির বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। খাস কলকাতাতেই ঘটেছে এ ঘটনা। পস্কো আইনে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম ফরিদ মহম্মদ। রাজারহাট বিষ্ণুপুরের বাসিন্দা সে।

[ব্যক্তিগত আক্রোশেই কি যৌনাঙ্গ ছেদ? বৃদ্ধ খুনে রহস্য ঘনাল সল্টলেকে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। জানা গিয়েছে, বালিকার মামারবাড়ির পাড়াতেই থাকত কাঠমিস্ত্রি ফরিদ। সেই সূত্রে আগে থেকেই তাকে চিনত সে। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাঁকে যৌন নিগ্রহ করে সে। আড়াইটে নাগাদ নাবালিকার মামা ফিরে আসেন। তাঁকে সব খুলে বলে সে। এরপরই রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পকসো আইনে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। যদিও ফরিদের পরিবারের দাবি সে নির্দোষ।

[বৃদ্ধা প্রাপ্য না পেলে ব্যাঙ্ক ম্যানেজারের মাইনে বন্ধ, তোপ আদালতের]

প্রসঙ্গত, কিছুদিন আগে স্কুলের মধ্যেই শিশুর যৌন হেনস্তা নিয়ে উত্তাল হয়েছিল জি ডি বিড়লা স্কুল।  নিগ্রহের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছিল দুই শিক্ষককে। কিন্তু তাতেও ক্ষুব্ধ অভিভাবকরা অন্দোলন থেকে সরে আসেননি। শেষে অভিভাবকদের চাপে দক্ষিণ কলকাতার নামজাদা বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে পদত্যাগ করতে হয়। একই রকম অভিযোগ ছিল এম পি বিড়লা স্কুলের ক্ষেত্রেও।  এরই মধ্যে ওড়িশায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ উঠল স্কুলেরই প্রধানশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ ছিল, পড়ানোর ছলে ছাত্রীকে লাগাতার যৌন হেনস্তা করে চলেছিল ওই শিক্ষক। প্রথমদিকে গুরুত্ব না দিলেও ক্রমাগত হেনস্তার মাত্রা বাড়তে থাকে। প্রায় মাসখানেক পরে এ ব্যাপারে বাড়িতে জানায় ওই ছাত্রী। তারপরই অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা চড়াও হয় স্কুলে। প্রধানশিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরপর এমন ঘটনায় স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত অভিভাবকরা।

[বিয়ের আগে প্রেম! স্কুলের চাকরি খুইয়ে বিপাকে এই শিক্ষক দম্পতি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.