নিরুফা খাতুন: কলকাতায় হিট অ্যান্ড রান! বেনিয়াপুকুরের সার্কাস অ্যাভিনিউতে ফুটপাতবাসীকে পিষে দিল দুধের গাড়ি। ঘুমন্ত অবস্থায় প্রাণ যায় তাঁর। দুধের গাড়ির চালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
রবিবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ সার্কাস অ্যাভিনিউয়ের কাছে একটি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়িটি গিয়ে সোজা ফুটপাতে উঠে পড়ে। সেখানেই ঘুমোচ্ছিলেন এক ব্যক্তি। গাড়িটি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: ছাত্রমৃত্যু থেকে শিক্ষা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে প্রাক্তন সেনাকর্মীরা!]
ধাক্কা দেওয়ার পর দুধের গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। দুধের গাড়িটি কোনদিকে চলে যায়, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থল লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুধের গাড়ির চালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ির মালিককেও তলব করেছে পুলিশ।
[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘সেনা পোশাক’ বিতর্কে পুলিশের জালে সংস্থার প্রধান]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী