সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেক গণধর্ষণ কাণ্ডে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করল বিধাননগর সিটি পুলিশ৷ ঘটনার একদিনের মধ্যেই ওই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া একটি টাটা সুমো গাড়িকেও আটক করেছে পুলিশ৷ গোয়েন্দাদের সন্দেহ, ওই গাড়িতেই গণধর্ষণ করা হয় তরুণীকে৷
পুলিশ সূত্রে খবর, অর্ণব দে এবং শুভেন্দু নাথ নামে দুই যুবককে বাগুইআটি থেকে গ্রেফতার করা হয়েছে৷ সৌরব বেরা নামে অপর এক যুবককে সায়েন্স সিটির সামনে থেকে ধরা হয়েছে৷ ধৃত তিনজন গাড়ি চালায় বলে জানায় গোয়েন্দাদের৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গাড়িটিকেও আটক করেছে পুলিশ৷ চালক-সহ গাড়িতে ছিল চার জন৷ গাড়িটিকে তথ্যপ্রযুক্তি অফিসগুলিতে ভাড়া খাটানো হত বলে জানা গিয়েছে৷ চতুর্থ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ এদিন ঘটনার প্রতিবাদে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার বাইরে রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি-র মহিলা মোর্চা৷
প্রসঙ্গত, রবিবার রাতে বিধাননগর কমিশনারেটের অধীন সেক্টর ফাইভের একটি রেস্তোরাঁর সামনে থেকে গাড়িতে জোর করে তোলা হয় নির্যাতিতা ওই তরুণীকে৷ এরপর ঘণ্টা তিনেক ধরে বিধাননগর এবং সেক্টর ফাইভের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে গাড়িটি৷ অভিযোগ, চলন্ত গাড়ির মধ্যে ধর্ষণ করা ওই তরুণীকে৷ এরপর সল্টলেকের বৈশাখী মোড়ের কাছে এক কফিশপের বাইরে নির্জন রাস্তায় ওই তরুনীকে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ সেখানে তখন গাড়ি দাঁড় করিয়ে ঘুমোচ্ছিলেন এক ট্যাক্সিচালক৷ তিনিই প্রথম দেখতে পান রাস্তার ধারে পড়ে রয়েছেন ওই তরুণী৷ ভেসে আসছে গোঙানির শব্দ৷ তরুণীর গায়ে অবিন্যস্ত পোশাক দেখে সন্দেহ হয় ওই ট্যাক্সি চালকের৷ তিনিই কাছে থাকা পুলিশ কিয়স্ক থেকে দুই পুলিশকর্মীকে ডেকে নিয়ে আসেন৷ ওই তরুণীকে উদ্ধার করেন বিধাননগর উত্তর থানার মহিলা পুলিশকর্মীরা৷ পেশায় পানশালার গায়িকা ওই তরুণী বাগুইআটি থানা এলাকার চিনারপার্কে একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন৷ রবিবার রাতে বাগুইআটি থেকে একটি লাক্সারি ট্যাক্সি ধরেন৷ কিন্তু নেমে যান চিংড়িহাটা মোড়ের কাছে৷ কিছুক্ষণ পর সেক্টর ফাইভের একটি অফিস এবং একটি রেস্তোরাঁর সিসিটিভিতে ধরা পড়ে ওই তরুণীর ছবি৷ কিছুক্ষণ পর সিসিটিভি ফুটেজে দেখা যায় এই তরুনীর সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি৷ কার্যত টেনে হিঁচড়ে ওই তরুণীকে গাড়িতে তোলা হয়৷ বিধাননগরের কমিশনার জাভেদ শামিম জানিয়েছেন, এই তরুণীর বয়ান খতিয়ে দেখা হচ্ছে৷ তাঁর বাড়ি এবং কর্মস্থল দুইই সেক্টর ফাইভের থেকে অনেক দূরে, তাই অত রাতে তিনি একাকী সেক্টর ফাইভে কী করছিলেন তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা৷ খতিয়ে দেখা হচ্ছে তরুণীর মোবাইলের কললিস্টও৷
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়