Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Koustav Bagchi

‘প্রতারকদের পাশে দাঁড়াবেন না’, অভিষেককে সমর্থন করায় দলীয় নেতৃত্বকে চিঠি কৌস্তভের

ইডি তলব নিয়ে অভিষেকের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৮:২৪

options
link
‘প্রতারকদের পাশে দাঁড়াবেন না’, অভিষেককে সমর্থন করায় দলীয় নেতৃত্বকে চিঠি কৌস্তভের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি তলব নিয়ে এআইসিসি এবং প্রদেশ কংগ্রেস নেতাদের ‘দ্বিচারিতা’ আগেই প্রকাশ্যে এসেছিল। এবার কংগ্রেস নেতা তথা দলের বহিষ্কৃত মুখপাত্র কৌস্তভ বাগচী সুর আরও চড়ালেন। অভিষেকের পাশে দাঁড়িয়ে বিবৃতি কেন? প্রশ্ন তুলে দলের হাই কম্যান্ডকে চিঠি লিখে ফেললেন কৌস্তভ।

আসলে বুধবার ইন্ডিয়া (INDIA) জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করে ইডি। যার জেরে সমন্বয় কমিটির বৈঠকে উপস্থিত হতে পারেননি অভিষেক। এই তলবের প্রতিবাদে জোটের সমন্বয় কমিটির বৈঠকে অভিষেকের জন্য একটি চেয়ার ফাঁকাও রাখা হয়েছিল। সরকারি ভাবে জোটের তরফে বিবৃতিও দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে মানহানির অভিযোগ, রাজভবনে আইনি নোটিস ১২ প্রাক্তন উপাচার্যর]

ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির তরফে কংগ্রেস নেতা কে সি ভেণুগোপাল সেই বিবৃতিতে সই করেন। বিবৃতিতে বলা ছিল, ”আমাদের সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে যোগ দিতে পারেননি কারণ ইডি তাঁকে সমন করেছে। আর এই পুরো ব্যাপারটাই বিজেপির প্রতিহিংসার রাজনীতি।” সেটারই এবার প্রতিবাদ করলেন কৌস্তভ।

[আরও পড়ুন: স্বপ্ন-শেষে নবজোয়ার! পুরনোদের ছেঁটে নতুন অ্যান্টি ব়্যাগিং কমিটি যাদবপুরে]

নিজেকে হৃদয়ভাঙা এক কংগ্রেস কর্মী হিসাবে পরিচয় দিয়ে সোজা কে সি ভেণুগোপালকে চিঠি লিখেছেন কৌস্তভ। তাঁর বক্তব্য,”এমন কারও পাশে দাঁড়াবেন না, যাঁরা পশ্চিমবঙ্গে আমাদের দলকে ধ্বংস করছে, লুঠ করছে। নির্মমভাবে রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করেছে।” কংগ্রেসের ওই আইনজীবী নেতা বলছেন,”বাংলার মুকুটহীন সম্রাটের বিরুদ্ধে ইডি তদন্ত করছে আদালতের নজরদারিতেই। এই সরকারের বিরুদ্ধেই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বাংলার কংগ্রেস কর্মীরা। ওই প্রতারক ও চোরেদের পাশে দাঁড়ানোটা আসলে রাজ্যের কংগ্রেস নেতাদের অপমান।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.