Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Kunal Ghosh

প্রতীক সবুজ হতেই ‘অবসাদে’ লাল! ‘আদর্শের’ ঢাক পেটানো বঙ্গ সিপিএমকে তুলোধোনা কুণালের

'আদর্শ', 'নীতি'র মতো চোখা চোখা শব্দে প্রতীকের মুন্ডপাত করছেন সিপিএম নেতারা। এহেন পরিস্থিতিতেই মহাশূন্য ভাসতে থাকা সিপিএমের চোখে আঙুল দিয়ে ছড়া কাটলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০০:৪০

options
link
প্রতীক সবুজ হতেই ‘অবসাদে’ লাল! ‘আদর্শের’ ঢাক পেটানো বঙ্গ সিপিএমকে তুলোধোনা কুণালের zoom
'আদর্শের' ঢাক পেটানো বঙ্গ সিপিএমকে তুলোধোনা কুণালের।

‘যা খুশি ওরা বলে বলুক/ ওদের কথায় কী আসে যায়,
ওরাই রাতের ভ্রমর হয়ে/ হুমায়ুনদের হোটেলে যায়।’
প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিতেই চেনা ছকে শুরু হয়েছে আক্রমণ। ‘আদর্শ’, ‘নীতি’র মতো চোখা চোখা শব্দে প্রতীকের মুণ্ডপাত করছেন সিপিএম নেতারা। এহেন পরিস্থিতিতেই মহাশূন্য ভাসতে থাকা সিপিএমের চোখে আঙুল দিয়ে ছড়া কাটলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে আদর্শের ঢাক পেটানো এই সিপিএমের নীতিহীন কলঙ্কের দাগ তুলে ধরে আপাদমস্তক ধুইয়ে দিলেন তিনি।

শনিবার রাতে সোশাল মিডিয়ায় সিপিএমকে একহাত নিয়ে কুণাল ঘোষ লেখেন, ‘যে কংগ্রেসের বিরুদ্ধে ওদের এত অভিযোগ ছিল, তাদের সঙ্গে জোট গড়তে ওদের নীতিতে বাধেনি। কেরলে যে কংগ্রেস খারাপ, বাংলায় সেটা ভালো। বাংলায় যে সিদ্ধার্থশংকর রায়, অধীর চৌধুরীর কংগ্রেস খারাপ ছিল, ২০১১ সালে ক্ষমতাচ্যুতির পর নিজেদের দুর্বলতা কাটাতে সেই কংগ্রেসেরই পদলেহন।’ অতীত তুলে ধরে তিনি আরও লিখেছেন, ‘সিপিএম থেকে গুচ্ছের নেতা, শংকর ঘোষ থেকে বঙ্কিম ঘোষ বেরিয়ে বিজেপিতে গেছেন। ওরা সোমনাথ চট্টোপাধ্যায় থেকে সইফুদ্দিন চৌধুরী, সমীর পুততুন্ড, সবাইকে অপমান করেছে।’

Advertisement

‘প্রতীক উর রহমান যে ওদের ফাঁদে পড়ে তিলে তিলে শেষ না হয়ে ফোঁস করেছেন, তা দেখে ওরা আজ ঈর্ষা আর অবসাদে জ্বলে মরছে। ফেস বুকীয় পেয়ারেলালরা দেখছে আর জ্বলছে, লুচির মত ফুলছে।’

সবশেষে প্রতীক উরের পাশে দাঁড়িয়ে নব্য সিপিএম নেতাদের কটাক্ষ করে কুণাল লেখেন, ‘প্রতীক উর রহমান যে ওদের ফাঁদে পড়ে তিলে তিলে শেষ না হয়ে ফোঁস করেছেন, তা দেখে ওরা আজ ঈর্ষা আর অবসাদে জ্বলে মরছে। ফেসবুকীয় পেয়ারেলালরা দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে। ওরা সব জানে, সবাই খারাপ, শুধু ওরা কী করে ত্রিস্তরীয় শূন্যে পৌঁছল, সেটা জানে না। প্রসঙ্গ তুললেই অসহিষ্ণু ব্যক্তিগত আক্রমণ।’ ছাড় পাননি গতকাল সংবাদমাধ্যমের সামনে কলার খোসা দেখানো সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। কুণালের কটাক্ষ, ‘যিনি কাল কলার খোসা দেখিয়েছেন, তাঁকে এর ওর বাড়ি, হোটেলে ছুটতে হচ্ছে। একা লড়ার মুরোদ নেই। শুধু মিডিয়া, সোশাল মিডিয়াতে বিপ্লব।’

উল্লেখ্য, সমস্ত জল্পনা সত্যি করে ভাষাদিবসের বিকেলে সিপিএমের তরুণ কমরেড প্রতীক উর রহমান যোগ দিয়েছেন তৃণমূলে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর এই দলবদলের পরই আলিমুদ্দিনের তরফে বহিষ্কার করা হয়েছে প্রতীক উরকে। অন্যদিকে বামেদের তরফে প্রতীক উরের বিরুদ্ধে শুরু হয়েছে আক্রমণ। এহেন পরিস্থিতির মাঝেই ছড়া কেটে সিপিএমকে একহাত নিলেন কুণাল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.