ওয়াই চ্যানেলে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ডাকা ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর মাথায় হাত বুলিয়ে দেখা গেল দলনেত্রীকে। আপাতত খানিকটা সুস্থ কুণাল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কি না, তা এখনও ঠিক হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল গরমের কারণেই এই ঘটনা।
এই বিষয়ে আরও খবর
সুদিনে সকলে ঘিরে থাকলেও আজ, দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একা। বৈঠক হোক বা কর্মসূচি, হাতে গোনা কয়েকজন ছাড়া পাশে নেই কেউ। বিপদের বন্ধুদের তালিকায় রয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার সরব হলেও বিপদে সরে যাননি। মঙ্গলবার সকালেই কালীঘাটে ছুটে গিয়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ ওয়াই চ্যানেলের কর্মসূচি নিয়ে বৈঠক করেন। তারপর যান রানি রাসমণি রোডে। এরপর বিধানসভায় ‘প্রধান বিরোধী’র তকমা এবং দলের অস্তিত্ব ধরে রাখতে মঙ্গলবার দুপুরে চিঠি হাতে বিধানসভায় হাজির কুণাল। সেখান থেকে যান ওয়াই চ্যানেলে মমতার ধর্নাস্থলে।
সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কুণাল। সহযোদ্ধারা বিষয়টা বুঝতে পেরেই তাঁকে শুইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। হাতের কাছে যা ছিল, তা দিয়ে তা দিয়েই হাওয়া করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় হাত বুলিয়েও দেন। কিছুক্ষণ পর খানিকটা সুস্থ বোধ করেন কুণাল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল গরমের মাঝে দিনভর দৌড়ঝাঁপ করার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক। তবে আপাতত স্থিতিশীল তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের পর এবার নতুন লক্ষ্য, খেতাব ধরে রাখতে আইএফএ শিল্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের
-
‘খাম’ নিয়ে টানাটানি অব্যাহত, প্রতীক হাতে রাখতে হাই কোর্টের মামলা নওশাদদের
-
গলায় ১০০-৫০০ নোটের মালা, তেলেঙ্গানায় গণেশের সাজে খরচ ২ কোটি! চোরের ভয়ে ঘুম ছুটেছে উদ্যোক্তাদের
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার সৌরভ, ১৪ দিনের জেল হেফাজতে ‘মহাভারত’, ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা
-
গাঁদা-লিলি-টগর ছেড়ে বাগানে আনুন চোখ ধাঁধানো কালো ফুলের গাছ, রইল ৫ প্রজাতির সন্ধান



