সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় দুই প্রার্থীর মনোনয়ন ত্রুটিপূর্ণ, এই দাবিতে আজ স্ক্রুটিনির সময়ে বিধানসভা সচিব অর্থাৎ রিটার্নিং অফিসারের কাছে হলফনামা জমা দিলেন বামেরা। নিশানায় তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর এবং তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া দীনেশ বাজাজ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, মনোনয়ন পেশের ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের বিরুদ্ধে মামলা সম্পর্কে তাঁরা তথ্য দেননি। ওই দুই প্রার্থীর মনোনয়ন সত্যিই ত্রুটিপূর্ণ কি না, তা আগামিকাল জানা যাবে। বেলা ১১ টা থেকে দুপুর ১টার মধ্যে এর শুনানি হবে বলে খবর। ত্রুটি থাকলে স্ক্রুটিনিতে বাতিল হবে মৌসম ও দীনেশ বাজাজের মনোনয়ন।
আগামী ২৬ তারিখ রাজ্যসভার ভোট। তার আগে মনোনয়ন পর্ব শেষে শুরু হয়েছে স্ক্রুটিনি। আর তাতেই দুই প্রার্থী তৃণমূলের মৌসম বেনজির নূর এবং দীনেশ বাজাজের মনোনয়ন ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তুলেছেন বামেরা। অভিযোগ, নিয়ম অনুযায়ী, নিজেদের বিরুদ্ধে যে কোনও মামলা থাকলে মনোনয়ন জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা কমিশনের সাইটে আপলোড করতে হয়। কিন্তু তাঁরা তা করেননি বলে অভিযোগ। মৌসম সাদা কাগজে অর্থাৎ কোর্ট পেপার ছাড়া নিজের মামলার তথ্য পেশ করেছেন মনোনয়নের সঙ্গে। যা নিয়ম বহির্ভূত। দু’জনের কেউই সাইটে তা দেননি বলে বামেরা পালটা হলফনামা দিয়ে জানিয়েছেন বিধানসভা সচিবের কাছে।
[আরও পড়ুন: প্রত্যাশার তুলনায় যাত্রী সংখ্যা কম, ইস্ট-ওয়েস্ট মেট্রো যেন ‘জয় রাইড’]
এর পরিপ্রেক্ষিতে মৌসম এবং দীনেশ বাজাজের মনোনয়ন স্ক্রুটিনি করে মঙ্গলবার দুপুরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। কোনও ত্রুটি থাকলে, তা বাতিল হয়ে যাবে। ফলে তৃণমূল শিবিরের কার্যত দুই প্রার্থীর রাজ্যসভায় যাওয়া নিয়ে শেষ মুহূর্তে অনিশ্চয়তা দেখা দিল। সূত্রের আরও খবর, রাজ্যসভার বাকি প্রার্থীরা অর্থাৎ তৃণমূলের অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সি এবং বাম-কংগ্রেস সমর্থিত বিকাশরঞ্জন ভট্টাচার্যর মনোনয়নে কোনও ত্রুটি মেলেনি স্ক্রুটিনিতে।
[আরও পড়ুন: করোনা রোধে শপিং মলে কলকাতা পুলিশের টিম, হানা ওষুধের দোকানেও]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট