Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

বাইক ব়্যালিতে পুলিশের ‘হামলা’, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বামেদের

১০ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ঘেরাও আন্দোলনের হুঁশিয়ারি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৮, ২০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৮, ২০:৩০

options
link
বাইক ব়্যালিতে পুলিশের ‘হামলা’, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বামেদের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেকার সমস্যা, শিল্প স্থাপন এবং ন্যূনতম মজুরির দাবিতে নবান্ন অভিযানের আয়োজন করেছিল বামেরা। কিন্তু নবান্ন অভিযানে বাধ সাধে পুলিশ। দুর্গাপুরে ডিওয়াইএফআই কর্মীদের উপর হামলারও অভিযোগ ওঠে। বাইক ব়্যালি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার প্রতিবাদে এবার বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিল বাম যুব সংগঠনগুলি।

[বামেদের বাইক ব়্যালিতে ধুন্ধুমার, দুর্গাপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সমর্থকদের]

নবান্ন অভিযানে অংশ নেওয়া বাম ছাত্র যুবদের উপর বিনা কারণে লাঠি চালিয়েছে পুলিশ। কারণ ছাড়াই মিছিল আটকানো হয়েছে। অভিযোগ করলেন রাজ্য ডিওয়াইএফআই নেতারা। যুবনেতা সায়নদীপ মিত্র এই অভিযোগ করে বলেছেন, ‘‘আসানসোল পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগে দশদিন সময় দেওয়া হচ্ছে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দশদিনের মধ্যে আসানসোল কমিশনারেট যদি ব্যবস্থা না নেয় ,তবে ঘেরাও আন্দোলন হবে।’’ পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথও খোলা রাখছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শপথ নেওয়ার পরই দপ্তর বণ্টন, বড় দায়িত্ব পেলেন সুজিত-চন্দ্রিমা]

আজ সকালেই দুর্গাপুরে বাইক ব়্যালিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ডিওয়াইএফআই কর্মীরা। সংগঠনের জেলা সম্পাদক-সহ ব়্যালিতে অংশগ্রহণকারীদের আটক করেছে পুলিশ। আসানসোলের বার্নপুরে বাইক ব়্যালিতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম যুব সংগঠনের সদস্যরা। বার্ন স্ট্যান্ডার্ডের সামনে প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। শেষপর্যন্ত বানচালই হয়ে যায় বাম যুবদের কর্মসূচি। আসানসোলের বার্নপুর থেকে নবান্ন পর্যন্ত এক হাজার বাইকের এই ব়্যালিতে অংশ নেওয়ার কথা ছিল ব়্যালিতে। সম্প্রতি সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত লং মার্চে জনসমাগম দেখে বেশ উৎসাহিত হয়েছেন বামেরা। তারপরই এই বাইক ব়্যালির আয়োজন করা হয়। কিন্তু তাও বানচাল হয়ে গেল পুলিশি হস্তক্ষেপে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.