Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mamata Banerjee

‘চক্রান্তের বিরুদ্ধে জনগর্জন সভায় সমবেত হোন’, ভিডিও বার্তায় আহ্বান মমতার

আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে 'জনগর্জন সভা' তৃণমূলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৪, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৪, ১৮:৪০

options
link
‘চক্রান্তের বিরুদ্ধে জনগর্জন সভায় সমবেত হোন’, ভিডিও বার্তায় আহ্বান মমতার zoom
'জনগর্জন সভা'য় যোগদানের আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লি, কলকাতায় একাধিক ধরনার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’র ডাক তৃণমূলের। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানের এই সভায় যোগ দিতে সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় সকলকে আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা, শোষণের বিরুদ্ধে সুর চড়ান। তাঁর অভিযোগ, “বাংলার সংস্কৃতি নষ্ট করা হচ্ছে। আমরা ভেদাভেদ করিনা। বাংলাকে ভাগ করার চক্রান্ত মানি না। বাংলা চক্রান্তের বিরুদ্ধে।” আর এই চক্রান্তের বিরোধিতাতেই ‘জনগর্জন সভা’র ডাক। তাই ওই সভায় সকলকে যোগদানের আহ্বান মমতার।

Advertisement

বলে রাখা ভালো, সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘জনগর্জন সভা’র কথা ঘোষণা করেন। এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রধান বক্তা হিসেবে থাকার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বক্তব্য রাখবেন তৃণমূলের শীর্ষ নেতারাও।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে বাধা নেই সিবিআইয়ের!]

এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের (Lok Sabha Election 2019) আগেও ব্রিগেড সমাবেশ করেছিল তৃণমূল-সহ বিজেপি বিরোধী দলগুলি। কলকাতার ‘ইউনাইটেড ইন্ডিয়া’র মেগা সভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়াও হাজির ছিলেন তিন বিরোধী মুখ্যমন্ত্রী – আপের অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, অন্ধ্রের টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। সেখানে মোদির বিরুদ্ধে একত্রে লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন সকলে। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটে ৩৫৩ আসন পেয়ে ফের দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে এনডিএ সরকার।

[আরও পড়ুন: বাড়ল অঙ্গনওয়াড়ি-আশা কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.