গোবিন্দ রায়: এবার তৃণমূলের অভিনেত্রী বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। আর জি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলনকে অসন্মান, ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে হাই কোর্টে সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর(Lovely Maitra) বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সম্ভবত মামলার শুনানি শুক্রবার।
ঠিক কী বলেছিলেন লাভলি?
রবিবার এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছিবলে ‘জলনুপূর’ সিরিয়াল খ্যাত লাভলি মৈত্র। বলেন, “দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রামবাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।” তাঁর আরও সংযোজন, “কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।” এর পরই তাঁকে সতর্ক করেছিল তৃণমূল।
[আরও পড়ুন: পথ অবরোধের চেষ্টায় বাধা দিতেই মহিলা ডিএসপির চুলের মুঠি ধরে টান বিক্ষোভকারীর!]
দলের তরফে সতর্ক করা হয় সোনারপুরের বিধায়ককে। তাঁকে আগামীতে এধরনের ‘বাজে’ মন্তব্য করার থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তাঁর বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি আদালতে মামলা হল লাভলি মৈত্রের বিরুদ্ধে।
[আরও পড়ুন: প্রতিবাদে হাসি কেন? প্রশ্ন উঠতেই স্বস্তিকার পালটা, ‘পিরিয়ড হলে…’]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!