সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আড়িয়াদহ গুলি কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ককে নিশানা করলেন মদন মিত্র (Madan Mitra)। তিনি দাবি করলেন,৭ দিন আগেই অভিযুক্তদের সতর্ক করেছিলেন। খবর ছিল, আহতকে খুনের জন্য ১ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিনেদুপুরে শুটআউট হয় দক্ষিণেশ্বর (Dakshineswar) আড়িয়াদহ এলাকায়। যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি (Shootout) চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বাইক থেকে পড়ে যান অরিত্র ঘোষ নামে ওই যুবক। এরপর তাঁকে রাস্তায় ফেলেই মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে। এই ঘটনার জন্য প্রাক্তন সিপিএম বিধায়ককে নিশানা করেছেন কামারহাটির বিধায়ক। তিনি বলেন, “আড়িয়াদহ তরুণ দল স্পোর্টিং ক্লাবের রেজিস্ট্রি করাতে দেননি প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়। আর সেই ঘটনার পর থেকেই এমন অপরাধের ঘটনা বারবার ঘটছে।” এখানেই শেষ নয়, অরিত্র ঘোষকে খুনের জন্য ১ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
[আরও পড়ুন: জানুয়ারিতেই আদ্রার TMC নেতাকে খুনের ছক! সিটের তদন্তে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
তৃণমূল বিধায়ককে পালটা দিয়েছেন প্রাক্তন বাম বিধায়কও। মদনের আক্রমণ প্রসঙ্গে মানসবাবু বলেন, কয়েকদিন আগে অভিযুক্তের বাড়ির অনুষ্ঠানে মদন মিত্রের ছেলে-বউমা গিয়েছিলেন। কাদের আশ্রয়ে দুষ্কতীরা এত ক্ষমতা পাচ্ছে তা বোঝাই যাচ্ছে। প্রসঙ্গত, গুলি কাণ্ড নিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পুলিশকে নিশানা করেছিলেন মদন।
[আরও পড়ুন: এলাকায় ত্রিপল বিলি, BJP প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ TMC’র]
সর্বশেষ খবর
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর
-
স্বার্থ সংঘাত বিতর্ক যাচ্ছে আদালতে, ‘ভুল’ ধরিয়ে পালটা দিলেন সৌরাশিসও, বিজ্ঞপ্তি দিয়ে চাপে সিএবি!