এই মামলায় মহুয়াকে ৪ বার নোটিস দেওয়া হয়। অভিযোগ, একবারও তিনি হাজিরা দেননি।এ দিন আদালতে মহুয়ার পক্ষ থেকে জানানো হয়, সাংসদ লোকসভায় অধিবেশনে ব্যস্ত। ১৪ আগস্ট বিকাল ৩ টায় তিনি হাজিরা দিতে পারবেন। তারপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেন, “এর আগে মহুয়াকে (Mahua Moitra) তলব করা হয়েছিল। সেই নোটিস গ্রহণ করেও হাজির হননি।” সওয়াল জবাব শুনে বিচারপতি এ দিন স্পষ্ট করে দেন, ৫ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ বজায় থাকবে। তবে মহুয়া তদন্তে সহযোগিতা না করলে সেটা রাজ্য হাই কোর্টকে জানাবে।
আরও পড়ুন:
শুনানিতে মহুয়ার আইনজীবী আবেদন করেন, “মহুয়া মৈত্রের উপরে ডিম হামলার পালটা অভিযোগে পুলিশ তাঁকে তলব করেছে। ভার্চুয়াল মাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হোক।” আদালত স্পষ্ট করে দিয়েছে, থানায় হাজিরার সময়ে যেন কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। পুলিশকে সেই ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত