Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Gujrat

দেশজুড়ে চারশো কোটির জ্বালানি তেল চুরি! কলকাতা থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক চক্রের পাণ্ডা

গ্রেপ্তারের পর ধৃতকে সুরাট নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২৩, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২৩, ১৩:৪৭

options
link
দেশজুড়ে চারশো কোটির জ্বালানি তেল চুরি! কলকাতা থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক চক্রের পাণ্ডা zoom
ছবি: প্রতীকী
Advertisement

অর্ণব আইচ: সারা দেশজুড়ে চারশো কোটি টাকার জ্বালানি তেল চুরি! কলকাতা থেকে গুজরাত পুলিশের হাতে গ্রেপ্তার হল আন্তর্জাতিক তেল চোর। সুরাতের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ইএমবাইপাস লাগোয়া একটি বিলাসবহুল হোটেল থেকে সন্দীপ গুপ্তা ওরফে স‌্যান্ডি বিজয়েন্দ্রকুমার গুপ্তাকে গ্রেপ্তার করেন। তাকে সুরাতে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই রাজ্যের কয়েকটি জায়গা থেকেও অভিনব পদ্ধতিতে জাতীয় তেল সংস্থার পাইপলাইন থেকে তেল চুরি করেছে সে। এ ছাড়াও তার কীর্তি রয়েছে রাজস্থান, হরিয়ানা, গুজরাতেও। তার তেল চুরির পদ্ধতি দেখে হতবাক হয়েছেন দুঁদে গোয়েন্দারাও। এই রাজ্যের সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। তবে গুজরাত পুলিশের জেরার মুখে সন্দীপ এই রাজ্যেও তেল চুরির দাবি করেছে। রাজ‌্য পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় প্রচুর কাটা তেল বা চোরাই তেল বিক্রি হয়। তেল চুরি করে এজেন্টদের মাধ‌্যমে দোকান বা বিভিন্ন জায়গায় পাচার করার পিছনে সন্দীপ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত হচ্ছে। কারণ, বজবজ সংলগ্ন জায়গা দিয়ে গিয়েছে এই তেলের লাইন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আবাস যোজনার কাজ পরিদর্শনে রাজ্যে কেন্দ্রীয় দল, গাড়ি ঘিরে নালিশ ভগবানপুরের বাসিন্দাদের]

রীতিমতো পরিকল্পনা করে তেল চুরি করত সে। প্রথমেই দেখে নিত, কোথায় রয়েছে তেলের লাইন। লাইনের আধ বা এক কিলোমিটার দূরে সে তৈরি করত শেড বা কারখানা। কারখানার মাটির তলা দিয়ে রীতিমতো সুড়ঙ্গ খুঁড়ে ফেলত সে। লাইন থেকে ওই আধ কিলোমিটার থেকে দেড় কিলোমিটার দূরেও সুড়ঙ্গ দিয়ে ব‌্যক্তিগত পাইপলাইন বানাত। বিশেষ প্রযুক্তির সাহায্যে মূল পাইপলাইনে ছিদ্র তৈরি করে নিজের পাইপ বসাত। সেই পাইপ দিয়ে তেল জমা হত সন্দীপের কারখানা বা শেডে। রাসায়নিক বা অন‌্য জিনিসের আড়ালে সে তেলের কারবার চালাত। পুলিশের চোখ এড়িয়ে যেতে ট‌্যাঙ্কারের বদলে সাধারণ ড্রামে করে তেল পাচার করত বিভিন্ন এজেন্টদের কাছে।

এভাবে সারা দেশজুড়ে সন্দীপ চারশো কোটি টাকার তেল চুরি করে পাচার করেছিল। বছরখানেক আগে সন্দীপকে গ্রেপ্তার করে গুজরাতের আমেদাবাদ পুলিশ। কিন্তু ৬ মাস আগে জামিন পাওয়ার পর সে গা ঢাকা দেয়। তার উপর গুজরাত পুলিশ নজর রাখতে থাকে। জানা যায়, কলকাতায় এসে গা ঢাকা দিয়েছে সে। সেই সূত্র ধরেই বিলাসবহুল হোটেলটিতে তল্লাশি চালিয়ে তাকে গুজরাত পুলিশ ধরে ফেলে। এই রাজ্যের কোথাও সে তেলের কারখানা তৈরি করেছিল কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: শিলিগুড়িতে বাড়ির ছাদে মিলল অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার ঝুলন্ত দেহ, নেপথ্যে মানসিক অবসাদ?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.