সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট কাণ্ডের জের৷ কাজে গতি আনতে টেন্ডার প্রক্রিয়া বদলে ফেলল রাজ্য সরকার৷ সরকারি কাজের টেন্ডার অনুমোদনের জন্য আর অর্থ দপ্তরের অনুমতি নিতে হবে না৷ প্রতিটি দপ্তরে আলাদা টেন্ডার কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ কমিটির প্রধান হবেন ন্যূনতম পদমর্যাদার অফিসার৷ টেন্ডার কমিটি সিদ্ধান্ত মেনে কাজের বরাত দেওয়া হবে৷
[ ভাঙতে শুরু করল জ্বলন্ত বাগরি, প্রবল আতঙ্কে স্থানীয়রা]
বাজারে যতই সুনাম থাকুক না কেন, আইনত কোনও সংস্থাকেই সরাসরি সরকারি কাজের বরাত দেওয়া যায় না৷ সরকার যখন রাস্তা কিংবা সেতু তৈরি বা অন্য কাজের দায়িত্ব ঠিকাদার সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সংশ্লিষ্ট দপ্তরকে টেন্ডার ডাকতে হয়৷ টেন্ডারের মাধ্যমে কোনও একটি সংস্থা কাজের বরাত পায়৷ সময়সাপেক্ষ তো বটেই, টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও ওঠে৷ কখনও কখনও আবার টেন্ডারের জাঁতাকলে থমকে যায় উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের কাজ৷ মাঝেরহাট ব্রিজের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল বলে অভিযোগ৷ গত ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ৷ মারা যান ৩ জন৷ আহত ২৪৷ ঘটনায় ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে৷ তাই এবার সরকারি কাজে গতি আনতে টেন্ডার প্রক্রিয়া বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ নির্দেশিকা জারি করেছে সরকার৷
সরকারের যে দপ্তর কাজের বরাত দেবে, সেই দপ্তরই টেন্ডার ডাকে৷ কিন্তু, সেই টেন্ডার অনুমোদনের জন্য অর্থ দপ্তরের অনুমতি নিতে হয়৷ নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি দপ্তরের টেন্ডার অনুমোদন জন্য একটি আলাদা কমিটি তৈরি করা হবে৷ কমিটির মাথায় থাকবেন ন্যূনতম পদমর্যাদার অফিসার৷ টেন্ডার পাশের পর যদি কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে টেন্ডার কমিটিকেই জবাবদিহি করতে হবে৷
[ বাগরিই কি বেশি ভয়াবহ? দুঃসহ স্মৃতি রোমন্থনে নন্দরামের মালিক]
সর্বশেষ খবর
-
এশিয়াডে পদকহীন সিন্ধু-মনু, দুই সোনার মেয়ের হতাশার দিনে আশার আলো তিরন্দাজিতে
-
‘রিভলভার নিয়ে অনুসরণ’, বেলেঘাটাতেই কুণালের গাড়ি ভাঙচুর, প্রাণে মারার চেষ্টা! কী বলল বিজেপি?
-
ছাত্রীকে ‘গণধর্ষণ’, আত্মঘাতী নির্যাতিতা! মানতে নারাজ পুলিশ, রণক্ষেত্র পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়
-
এবার লেখক কমরেড সুজন! স্বাধীনতা ও বাংলা ভাগের ইতিহাস নিয়ে লিখলেন বই
-
রাহুলের গড় থেকে ‘পিডিএ যাত্রা’ শুরু অখিলেশের, জোটে বিরাট সংখ্যক আসন চাইছে ‘ক্ষুব্ধ’ কংগ্রেস