সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের কষ্টে তিনি পাশে রয়েছেন। কিন্তু বনধ সমর্থন করবেন না, কালীঘাটে কোর কমিটির বৈঠকে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি ও সিপিএম-এর যোগসাজশেই এই বনধ হচ্ছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর৷ তবে, এর শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন তিনি৷
(বনধ ও প্রতিবাদ কর্মসূচির গেরোয় বিভ্রান্ত আমজনতা)
সোমবারের বনধে রাজ্যকে সচল রাখতে কোমর বেঁধে নামছে প্রশাসন৷ বনধের খোলা দিন থাকবে সমস্ত সরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ৷ ওই দিন রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতিও বাধ্যতামূলক করতে শনিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে৷ জানানো হয়েছে, সোমবার অফিসে আসতে হবে সরকারি কর্মীদের৷ অন্যথায় মাইনে কাটা যাবে৷ সার্ভিস বুকেও ছেদ পড়বে৷ বনধের দিন রাস্তায় থাকবে পর্যাপ্ত যানবাহন৷ চলবে সরকারি বাস, ট্রাম৷
বনধের পাশাপাশি কেন্দ্রের নোট বদলের সিদ্ধান্তের প্রতিবাদ কর্মসূচীও এদিন কোর কমিটির বৈঠকে ঠিক করা হয়৷ জানা গিয়েছে, ঝাড়খণ্ড, ওড়িশা ও ত্রিপুরাতেও প্রতিবাদ কর্মসূচী পালন করবে তৃণমূল৷ পাটনায় কর্মসূচীর নেতৃত্ব দেবেন ফিরহাদ হাকিম, ঝাড়খণ্ডের দায়িত্বে থাকছেন অর্জুন সিং এবং বালেশ্বরের কর্মসূচি সামলাবেন শুভেন্দু অধিকারী ও মানস ভুইঞা৷ এছাড়াও ৬ ডিসেম্বর সংহতি দিবস পালনের ডাক দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন