বিধান নস্কর, সল্টলেক: নিজেকে আরও একবার নির্দোষ বলে দাবি করলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। তাঁর দাবি, “মমতাদি-অভিষেক সব জানে।” এখনও তৃণমূলের পাশে থাকার কথাও বলেন তিনি।
গত মাসের শেষে রেশন দুর্নীতি মামলায় ইডির জালে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে। স্বাস্থ্যপরীক্ষা করাতে বেরনোর সময় মুখ খুললেন জ্যোতিপ্রিয়। নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, “মমতাদি-অভিষেক সব জানে। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। দলের পাশে ছিলাম, আছি, থাকব। দল আমার পাশে আছে। আমি নির্দোষ। ৪ দিনের মধ্যে আমি মুক্ত হয়ে গিয়েছি। ২ দিনের মধ্যে সত্য প্রকাশ হবে। খুব তাড়াতাড়ি আমি ছাড়া পাব।”
[আরও পড়ুন: বেয়াইয়ের সঙ্গে পরকীয়া! জেনে ফেলায় শাশুড়িকে ‘খুন’ পুত্রবধূর]
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: আত্মহত্যা নাকি অন্য কিছু? কলকাতার শপিং মলে রহস্যমৃত্যু যুবকের]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?