Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Mamata Banerjee

‘ভোটে রাজনীতির খেলা হবে’, টি ২০ বিশ্বকাপ ফাইনালের আগে হুঙ্কার মমতার

হাইভোল্টেজ ম্যাচের কথা ভেবে ধরনা মঞ্চের রবিবারের নির্ধারিত কর্মসূচি ঘণ্টাদেড়েক আগে শেষ করার সিদ্ধান্ত মমতার।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৮:৩৪

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৮:৩৪

options
link
‘ভোটে রাজনীতির খেলা হবে’, টি ২০ বিশ্বকাপ ফাইনালের আগে হুঙ্কার মমতার zoom
ধর্মতলার ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
Advertisement

এসআইআরে ৬০ লক্ষের নাম বাদের প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার তৃতীয় দিন। রোজ সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে ধরনা কর্মসূচি। এদিকে, আবার রবিবার সন্ধ্যা ৭টা থেকে টি ২০ বিশ্বকাপের ফাইনাল। সেকথা মাথায় রেখে দেড় ঘণ্টা আগে এদিনের নির্ধারিত কর্মসূচি শেষের ভাবনা। “ভোটে রাজনীতির খেলা হবে”, বলে ধরনা মঞ্চ থেকে হুঙ্কারও দিলেন মমতা।

মমতা জানান, “আজ ইন্ডিয়ার খেলা আছে। খেলাটাকে সম্মান জানিয়ে আমরা আগে মিটিং শুরু করব ৩টে ১০ মিনিট নাগাদ। সঙ্গে রমজান চলছে। সব মিলিয়ে তাড়াতাড়ি করে নেব। খেলা শুরুর আগে মিটিং শেষ হবে আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ করে দেবে। দেড় ঘণ্টা আগে।” তিনি আরও বলেন, “বাংলা খেলাধুলো ভালোবাসে সবসময়। আজ খেলা আছে। ফাইনাল। আর রাজনীতির খেলা হবে ভোটের সময়।”

এদিনের হাইভোল্টেজ ম্যাচের কথা উল্লেখ করে মমতা জানান, “আজ ইন্ডিয়ার খেলা আছে। খেলাটাকে সম্মান জানিয়ে আমরা আগে মিটিং শুরু করব ৩টে ১০ মিনিট নাগাদ। সঙ্গে রমজান চলছে। সব মিলিয়ে তাড়াতাড়ি করে নেব। খেলা শুরুর আগে মিটিং শেষ হবে আজ। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ করে দেবে। দেড় ঘণ্টা আগে।” তিনি আরও বলেন, “বাংলা খেলাধুলো ভালোবাসে সবসময়। আজ খেলা আছে। ফাইনাল। আর রাজনীতির খেলা হবে ভোটের সময়।” বলে রাখা ভালো, সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। উন্নয়নকে হাতিয়ার করেই আত্মবিশ্বাসী তৃণমূল। বিরোধীদের উদ্দেশে বারবারই রাজনীতির লড়াইতে নেমে জয়ী হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শাসক শিবির। আর সেকথা উল্লেখ করতেই ভোটমুখী বাংলার মমতার মুখে ‘খেলা হবে’। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই ‘খেলা হবে’ স্লোগান বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। ভোটের মুখে ফের মমতার মুখে ‘খেলা হবে’ শুনে স্বাভাবিকভাবেই যেন নতুন করে উজ্জীবিত দলীয় নেতা-কর্মীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, এদিনের মঞ্চে দাঁড়িয়ে হাঁড়ি, কড়াই, খুন্তি হাতে গ্যাসের মূল্যবৃদ্ধিরও প্রতিবাদ করেন মমতা। 

Mamata-Gas-protest
ধর্মতলার ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

এদিন মঞ্চে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে ও মেয়েকেও। হাতজোড় করে মঞ্চ এবং মঞ্চের নিচে থাকা সকলকে নমস্কার করে অভিষেকের খুদে পুত্র আয়াংশ। বাঙালি পরিবারের সংস্কৃতি যে তার রন্ধ্রে রন্ধ্রে তারই যেন প্রমাণ দিয়েছে ছোট্ট ছেলে। যা দেখে মুগ্ধ প্রায় সকলে।

Abhishek-son
ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চের তৃতীয় দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে ও মেয়ে। ৮ মার্চ। নিজস্ব চিত্র
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.