সন্দীপ চক্রবর্তী: ‘পিএনবি ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদির দেশ ছেড়ে পালানো এবং নির্বাচনের আগেই লন্ডনে তার গ্রেপ্তার হওয়া, সম্পূর্ণটাই একটা চাল৷ পুরোটাই গট আপ৷’’ বুধবার ঠিক এই ভাষাতেই দিল্লির সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আশঙ্কা প্রকাশ করে জানালেন, পর্দার আড়ালে অন্য কেউ রয়েছে৷ তিনিই এই সমস্ত খেলার মাস্টারমাইন্ড৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, নির্বাচনে জিততে আগামী দিনে এমন আরও অনেক চমক দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
[দোলে জাল মদ রুখতে তৎপর প্রশাসন, গোয়েন্দা নজরে শহরের দশটি পয়েন্ট ]
এমনকী, তিনি আরও জানান, লন্ডনে পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদির গ্রেপ্তারিতে মোদি সরকারের কোনও ভূমিকা বা কৃতিত্ব নেই৷ বরং দেশকে বিলগ্নিকরণের দিকে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীকে আরও বিপদের দিকে এগিয়ে দিচ্ছেন তিনি৷ দেশের মানুষের সঙ্গে ‘গদ্দারি’ করছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ এই সমস্ত কিছুর উত্তর দেবেন৷
[জোট নিয়ে নয়া কৌশল কংগ্রেসের, ‘শক্তিহীন’ পাঁচটি আসন ছাড়া হল বামেদের জন্য]
উল্লেখ্য, বুধবারই লন্ডনে গ্রেপ্তার হয়েছেন পিএনবি ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদি৷ ওই দিনই তাকে তোলা হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে৷ জামিনের জন্য আদালতের কাছে আপিল করেন ১৪ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদি৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি৷ উলটে ২৯ মার্চ পর্যন্ত নীরব মোদিকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি৷ সূত্রের খবর, এই নির্দেশ ঘোষণার সময় বিচারপতি নীরব মোদির আত্মসমর্পণের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন৷ জানান, জামিন পেয়ে গেলে নীরব মোদি আত্মসমর্পন নাও করতে পারেন৷ এবং তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন তিনি৷ জানা গিয়েছে, এরপরেও অন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে নীরব৷ সেক্ষেত্রে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে বলেই মত ওয়াকিবহাল মহলের৷ পাশাপাশি, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা শুরু করেছে ভারত সরকারও৷
সর্বশেষ খবর
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির